বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারা

বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারা


মালদা: বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! স্কুলে ‘পণবন্দি’ পড়ুয়ারা। সপ্তম শ্রেণির ক্লাসরুমে ঢুকে পড়ে বন্দুকবাজ। আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের সঙ্গে ছিল অ্যাসিড বোমাও। ঘটনা মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। আমেরিকায় হামেশাই ঘটে এই বন্দুকবাজ হামলা। এবার বাংলার স্কুলেও বন্দুকবাজের হামলা! ওই যুবকের নাম দেব বল্লভ।

জানা যাচ্ছে গিয়েছে, তার স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্য। এই ঘটনার একটা ভিডিও ফুটেজও বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যাক্তি হাতে পিস্তল নিয়ে হুমকি দিচ্ছে। আর ভয়ে সিঁটিয়ে ক্লাসরুমে বসে রয়েছে ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়েছে ছাত্র ছাত্রীসহ বাইরে থাকা অভিভাবকরা ।ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা এতটাই যে খবর পেয়ে স্কুলে পৌঁছেছেন অনেক অভিভাবক। তাঁরা স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। স্কুলের প্রধান শিক্ষকের ফোন পেয়ে সেখানে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে, পুলিশ সুপার বিশাল বাহিনী নিয়ে স্কুলে ঢুকছেন। ওই ব্যাক্তি হঠাৎ ওই ব্যক্তিকে জাপটে ধরে প্রশাসনের কর্তারা সেই পরিস্থিতিতে ওই ব্যাক্তিকে আটক করে ।মুচিয়া চন্দ্রমোহন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজারেরও বেশি। এলাকায় এই স্কুলের পরিচিতি নাম রয়েছে। মালদা নালাগোলা রাজ্য সড়ক লাগোয়া এই স্কুল। ফলে ঘটনার খবর এদিন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা মালদহ জেলায়। খবর পৌঁছেছে নবান্নেও। অবশেষে পুলিশ ক্লাসরুম ধাবা করে ঐ বন্দুকবাজ কে ধরে ফেলে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তেজিত জনতা কে সামাল দেয় পুলিশ প্রশাসন অবশেষে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে।এলাকাবাসী প্রশ্ন করছেন কিভাবে আগ্নেয় অস্ত্র নিয়ে প্রবেশ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জনপিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জন

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত উভয় পক্ষের ৭ জন। রবিবার দুপুরে হঠাত্‍ করেই পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের আকনা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছে উভয় পক্ষের ৭ জন। সবাইকেই নিয়ে

প্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়লপ্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়ল

কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান কার্ড (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিংক করিয়ে নিতে হবে। আর বাড়ানো যাবে না এই সময়সীমা। এহেন সিদ্ধান্তের

ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রীডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী

বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য সরকার। সকাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে। হাজিরা খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই নির্দেশ পৌঁছে যায় বিভিন্ন দফতরের সচিবদের

২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির

স্ত্রী, নিজের আত্মীয়, ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে রেখেও হয়ত আর জায়গা হচ্ছিল না। তাই বোধ হয় তাঁর হয়ে খেটে দেওয়া দিনমজুরদের অ্যাকাউন্টও ‘ধার’ করতে হয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহারকংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলাঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস এবং সিপিএম। এটা একেবারে নিশ্চিত করে দিয়েছেন CPIM এবং Congress নেতারা। আর এই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন ত্রিপুরার

মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক