ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী

ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী


বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য সরকার। সকাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে। হাজিরা খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই নির্দেশ পৌঁছে যায় বিভিন্ন দফতরের সচিবদের কাছে। আন্দোলন উপেক্ষা করে কতজন হাজিরা দিল সে নথি শুক্রবার দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কর্মীদের উপস্থিতির হার পাঠাতে হবে নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে। ইতিমধ্যেই এই ফরম্যাট পৌঁছে গিয়েছে দফতরে দফতরে। সকাল সাড়ে ১১টার মধ্যেই উপস্থিতির হার জানা যাবে বলে জানিয়েছে বিভিন্ন দফতর। ধর্মঘট নিয়ে বৃহস্পতিবারই নবান্নর তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

আরো পড়ুন- নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে

বকেয়া ডিএ-এর দাবিতে শুক্রবার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন। কিন্তু ধর্মঘট ঠেকাতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ওদিন সমস্ত সরকারি কাজকর্ম যাতে স্বাভাবিক থাকে সেবিষয় হুঁশিয়ারি দিল নবান্ন। বৃহস্পতিবার এই মর্মে অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার ছুটি পাবেন না কোনও কর্মী। স্কুল কলেজ-সগ যাবতীয় সরকারি ও সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানও শুক্রবার পূর্ণ দিবস খোলা থাকবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে একমাত্র কোনও কর্মচারী যদি আগে থেকে ছুটি নিয়ে থাকেন অথবা হসপাতালে ভর্তি থাকেন একমাত্র সে ক্ষেত্রে ছুটি মঞ্জুর হতে পারে।

বৃহস্পতিবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে চা-চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই ডিএ-এর ইস্যুতে সরকারি কর্মীদের সমর্থন করে তিনি বলেন,’সরকারি কর্মচারীরা তো আগেই জানিয়েছিল যে তাঁরা ধর্মঘটে যাবেন। প্রন ডাউন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তিনি দাবি মানবেন না। সংঘর্ষ বাড়বেই।’ প্রসঙ্গত এর আগেও ডিএ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দিলীপ। সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, শহীদ মিনারের নীচে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। বিনা শর্তে সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। পাশাপাশি শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন,’রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার সমস্যা সমাধানের একমাত্র পথ তৃণমূল সরকারের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত থাকবে।’ পাশাপাশি তিনি আরও বলেছিলেন,’ডিএ-এর দাবিতে বিক্ষিপ্তভাবে আন্দোলন করে কোনও লাভ নেই। স্বাস্থ্য দফতরের মতো জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত স্তরের রাজ্য সরকারি কর্মচারিদের বলব সব জায়গায় তালা লাগিয়ে রাস্তায় নামুন। বদলির ভয় পেলে চলবে না। সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ-এর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তা না হলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার বিস্তর ফারাক দিন দিন বেড়েই যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনাআজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা

এইবাংলা ডেক্সঃ প্রখর দহনে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতার সর্বোচ্চ

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলাগাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা

মালদা- কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারী পাড়ায় গাছের বেল পাড়াকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে আনিকুল আর সানিউল দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধে। এরা মাঝে পাশের বাড়ির মহিলা আনজারা বিবি তাদেরকে ঝামেলা

নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশেরনন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের

নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর বিরোধী দলনেতার কেন্দ্রে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার নির্বাচনে জেতার ফলস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করে TMC। এর আগে

দুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশদুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশ

এগরা, বজবজের পর গতকাল ফের দুবরাজপুরে বিস্ফোরণ হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা যাচ্ছে, তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণটি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তৎপর রয়েছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বাড়িটি বর্তমানে

১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে