সামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ সামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী

সামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে ভাঙন ইস্যুতে বিদায়ী সংসদের উদাসীনতা নিয়ে আক্রমণ শানালেন মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান। এদিন তাঁর সঙ্গে ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামউল ইসলাম সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা। এদিন র‌্যালি ও জনসভা হয়। জনসভায় বিদায়ী কংগ্রেস সাংসদের কড়া সমালোচনা করেন শাহনওয়াজ সাহেব। পাশাপাশি এবারের কংগ্রেস প্রার্থীকেও কটাক্ষ করেন। এদিনের জনসভায় প্রায় শতাধিক কংগ্রেস কর্মী-সমর্থক শাসক দলে যোগ দেন বলে দাবি তৃণমূলের। তৃণমূল প্রার্থী বলেন, সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাসই বলে দিচ্ছে, ফলাফল কী হতে চলেছে। যাঁরা বাংলার মানুষের ভোট নিয়ে পার্লামেন্টে ভাঙন সম্পর্কে কথা বলেন না, যাঁরা শ্রমিকদের মজুরি নিয়ে কথা বলেন না, তাঁদের জনগণ এবার বিসর্জন দেবে।

এদিন সকাল থেকেই মূলত সামশেরগঞ্জের শহর এলাকায় প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। সিজে প্যাটেল মোড় থেকে র‌্যালি শুরু হয়। সেখান থেকে লালপুর ধুলিয়ান পুরসভা এলাকার ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ড সহ পাকুড়িয়া পঞ্চায়েতের ঘনশ্যামপুর, পূর্ব দেবীদাসপুর হয়ে ডিস্কো মোড় পর্যন্ত যায় র‌্যালি। প্রায় চার কিমি এই র‌্যালিতে রাস্তায় দু’ধারে প্রচুর সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে বাসুদেবপুরে আমবাগানে জনসভায় যোগ দেন প্রার্থী। শাহনওয়াজ আলি বলেন, কংগ্রেসের সাংসদ সাধারণ মানুষের জন্য কিছুই করেননি। কংগ্রেসের প্রার্থী ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরী সোনার চামচ মুখে করে জন্মগ্রহণ করেছেন। তাই খেটে খাওয়া মানুষের জন্য কিছুই করতে পারবেন না।

শাহনওয়াজ বলেন, সামশেরগঞ্জের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। নদী ভাঙন এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা। কেন্দ্রীয় সরকার ও বিদায়ী সাংসদ ভাঙন নিয়ে কিছুই করেননি। সাংসদের ছেলেও কিছু করতে পারবে না। আমি সাধারণ পরিবারে মানুষ হয়েছি। ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য কীভাবে কাজ ছিনিয়ে আনতে হয় তা আমি জানি। 

দক্ষিণ মালদহ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হয় এবং মেসেজ পাঠানো হয়। কিন্তু তিনি উত্তর দেননি।

এদিন বিকেলে জঙ্গিপুরে প্রচার চালান কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা। এদিন রঘুনাথগঞ্জ দলীয় অফিস থেকে পায়ে হেঁটে প্রচার করেন প্রার্থী। রঘুনাথগঞ্জ ফুলতলা মোড় আলের উপর হয়ে গাড়িঘাটে প্রচার শেষ করেন। মুর্তুজা হোসেন বলেন, জঙ্গিপুরে আমি প্রণব মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরী হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

BREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরাBREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরা

নিউজ ডেক্সঃ বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) দাবিতে আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিলো হাইকোর্ট (High Court)। কোঅর্ডিনেশন কমিটির আবেদনে সাড়া দিলো হাইকোর্ট। ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জনপিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জন

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত উভয় পক্ষের ৭ জন। রবিবার দুপুরে হঠাত্‍ করেই পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের আকনা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছে উভয় পক্ষের ৭ জন। সবাইকেই নিয়ে

দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধদিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ

মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

East West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রোEast West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রো

পরিকল্পনা ছিলই। এপ্রিলেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হচ্ছে ট্রায়াল রান। দুটি রেক আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে। মেট্রো সূত্রে খবর তেমনই। আরো পড়ুন-