ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


নিউটাউনের ইকোপার্কে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ইকোপার্ক ঘুরতে গিয়ে একবার হরিণালয় দেখে আসবেন, সবার ভাল লাগবে’।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যে দু’জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার এবং একজোড়া সিংহ এখানে নিয়ে আসা হবে। পরবর্তী পর্যায় এখানে আসবে গণ্ডার ও হাতি। নিউটাউনের ইকোপার্কে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসেন। সেই কারণে ইকোপার্ক লাগোয়া ছোট একটি চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা হয়েছিল। অবশেষে সেই কাজ প্রায় শেষ পর্যায়ে।

রো পড়ুন- মুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তি

এতদিন এখানে দর্শকরা হরিণ দেখতে পেতেন। এখন হরিণ ছাড়াও জেব্রা, জিরাফ এবং বিভিন্ন ধরণের পাখি রয়েছে। জলহস্তিও নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত বাঘ ও সিংহ আসেনি। এবার সেগুলিও আনার প্রস্তুতি হচ্ছে। এদিন উদ্বোধনের পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘ইতিমধ্যেই প্রায় ১৯ কোটি টাকা খরচ করা হয়েছে। আমরা এই জু’কে আরও সাজাব।

আগামী দু’মাসের মধ্যে মধ্যপ্রদেশ থেকে দু’টি সিংহ এবং ঝাড়গ্রাম থেকে চারটি বাঘ নিয়ে আসা হবে। তারপর আমরা গণ্ডার ও হাতি আনব। এই মিনি জু’কে আরও বর্ধিত করার পরিকল্পনা রয়েছে। আরও পাঁচ একরের মতো জমির খোঁজ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রীনিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী

নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসবশান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

মালদাঃ খোল দ্বার খোল লাগলো যে দোল। শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা আপামর মালদহবাসী। মঙ্গলবার সাড়ম্বরে মালদা শহরের জেলা

শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভাশান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা

মালদা,২৫ ডিসেম্বর : প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন বিধায়ক শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান

বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারাবন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারা

মালদা: বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! স্কুলে ‘পণবন্দি’ পড়ুয়ারা। সপ্তম শ্রেণির ক্লাসরুমে ঢুকে পড়ে বন্দুকবাজ। আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের সঙ্গে ছিল অ্যাসিড বোমাও। ঘটনা মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। আমেরিকায় হামেশাই

অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিকঅনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক

বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান। সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে অনুব্রতকে নিয়ে উড়ে যায় একটি বেসরকারি সংস্থার উড়ান। ওই বিমানে ৪৫