নিয়োগ দুর্নীতিতে ইডি'র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায় - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়


নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। পাশাপাশি, তাঁর বলাগড়ের বাড়িতে একটানা ২০ ঘণ্টা তল্লাশিও চালানো হয়।

আরো পড়ুন- ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬

তাপস মণ্ডল গ্রেপ্তারির পর থেকেই সামনে আসে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে শান্তনুর ঘনিষ্ঠতা ছিল। তিনি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। বলাগড়ে একই এলাকার বাসিন্দা দু’জনে। ইতিমধ্যেই গ্রেপ্তার হন কুন্তল ঘোষ। তারপর ইডি’র স্ক্যানারে চলে আসেন শান্তনু। অভিযোগ, তিনি চাকরির দর ঠিক করতেন। কার্যত চাকরি নিলামে তুলতেন তিনি। সূত্রের খবর, কার কাছ থেকে কতটাকা নেওয়া হবে চাকরির বিনিময়ে সেটা ঠিক করতেন শান্তনু। অভিযোগ এমনটাই। এমনকী তার ঘনিষ্ঠ কোনো যুব তৃণমূল নেতার কাছ থেকে পর্যাপ্ত টাকা না নিয়েই চাকরির ব্যবস্থা করতে হবে সেই দাবিও দলের অন্দরে যিনি তুলতেন, তার নাম শান্তনু বন্দ্যোপাধ্য়ায়। তবে অন্যদিকে কোন প্রার্থীর কাছ থেকে কত লাখ টাকা নেওয়া হবে সেটাও  ঠিক করতেন তিনি। কুন্তলের অত্যন্ত ভরসার জায়গায় ছিলেন তিনি। অভিযোগ এমনটাই।

সেই তথ্য আদৌ সত্যি কিনা, তা খতিয়ে দেখতে গত ২০ জানুয়ারি শান্তনুর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চলে তল্লাশি। সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে ইডি। এরপর মোট সাতবার তাঁকে তলব করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। সেই মতো হাজিরা দেন শান্তনু। শুক্রবার সপ্তমবার সিজিও কমপ্লেক্সে যান তিনি। বেলা ১১টা ৪৪ মিনিট নাগাদ পৌঁছন। সূত্রের খবর, বেলা ১২টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। টানা প্রায় সাতঘণ্টা জেরা করা হয় তাঁকে। বয়ানে অসংগতির অভিযোগে শেষমেশ শুক্রবার সন্ধেয় তাঁকে গ্রেপ্তার করে ইডি।

শান্তনু বন্দোপাধ্যায়

এদিকে বিরোধীদের একাংশের দাবি, চন্দননগর সহ হুগলির একাধিক জায়গায় শান্তনুর একাধিক বিলাসবহুল সম্পত্তি রয়েছে। রেস্তরাঁ ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত। চাকরি চুরির টাকায় ফুলে ফেঁপে উঠেছিলেন শান্তনু। আর সবটাই যুব তৃণমূলের শীর্ষ পদে থাকার সুবাদে তিনি করতেন। এমনটাই অভিযোগ বিরোধীদের।

বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা হুগলির বিজেপ নেতা সোমনাথ দাস জানান, কয়েক বছরের মধ্য়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কীভাবে এত প্রতিপত্তি হল তা দেখা হোক। কীভাবে এত সম্পত্তি করল তা খতিয়ে দেখা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথহাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথ

এইবাংলা ডেস্কঃ অসম্পূর্ণ হাত নিয়ে জন্মানো ছেলেকে ছেড়ে চলে গেছেন মা। ঠাকুমা ও পিসি তিল তিল করে বড় করেছেন সেই ছেলেকে। দুই হাত না থাকায় নাম রেখেছিলেন জগন্নাথ। খর্বকায় হাতে

‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা

নিউজ ডেক্সঃ নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বড় ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সাক্ষাত্‍কারের কারণে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সমস্ত মামলা স্থানান্তরের

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গেউত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব। দেশ বিদেশ থেকে পাখিপ্রেমীরা ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গে। জঙ্গলে, পাহাড়ে ঘুরছেন পর্যটকরা। কাঁধে আধুনিক ক্যামেরা। কেউ আবার মনের ক্যামেরায় তুলে রাখছেন পাখির ছবি। কখনও চিলাপাতা, কখনও কোদালবস্তি

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা

ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জনভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন

অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূতের সাথে সরাসরি কথা বলার।! কিন্তু সঠিক জায়গা আর অন্যান্য উপকরণের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্ল্যানচেট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কলম্বিয়ার একটি স্কুলের

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

মালদাঃ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ।