উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে


উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব। দেশ বিদেশ থেকে পাখিপ্রেমীরা ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গে। জঙ্গলে, পাহাড়ে ঘুরছেন পর্যটকরা। কাঁধে আধুনিক ক্যামেরা। কেউ আবার মনের ক্যামেরায় তুলে রাখছেন পাখির ছবি। কখনও চিলাপাতা, কখনও কোদালবস্তি সংলগ্ন জঙ্গলে, কখনও আবার পাহাড়ি পথে তাঁরা ঘুরছেন। উত্তরবঙ্গের পাখির সমাহার দেখে চোখ ফেরাতে পারছেন না পর্যটকরা। কার্যত পাখির রূপ দেখে ঘোর কাটছে না তাদের। কার্শিয়াংয়ের লাটপাঞ্চার পাখির গ্রাম বলে পরিচিত। আর কোথায় ওদের দেখা পাবেন?

আরো পড়ুন- স্বামীজীর ছায়ায় শ্রীঅরবিন্দ

শুক্রবার থেকে শুরু হয়েছে এই উৎসব। আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। এককথায় পাখি দেখার উৎসব। সহযোগিতায় রাজ্য পর্যটন দফতর। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন উত্তরবঙ্গে। সেখানকার পাখি দেখে মোহিত তাঁরা। সূত্রের খবর, উত্তরবঙ্গে মোটামুটি ৭৫০ রকমের পাখি রয়েছে। দোয়েল, ময়না, কোয়েল, ঈগল, হর্ন বিল সহ নানা প্রজাতির পাখি রয়েছে উত্তরবঙ্গে।

তবে পর্যটন ব্যবসায়ীদের দাবি, শুধু পাখিকে কেন্দ্র করে উত্তরবঙ্গে পর্যটনের অন্য রাস্তা খুলে দেওয়া যেতে পারে। চিলাপাতায় যে এত ধরনের পাখি রয়েছে তা আগে বিশেষ জানা যায়নি। এককথায় পর্যটনের অন্য় দিশা খুলে যাচ্ছে এবার। বক্সা পাহাড় থেকে কোদালবস্তি, চিলাপাতা থেকে, ডুয়ার্সের একাধিক জঙ্গলে পাখি দেখানোর ব্য়বস্থা করা হচ্ছে পর্যটকদের। পাখিরা কী খায়, কোথায় থাকে, তাদের স্বভাব সহ নানা বিষয় জানানো হবে পর্যটকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দেরতৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের

মালদা: মির্জাতপুর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।পরানপুর গ্রাম পঞ্চায়েত

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

মুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরামুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : প্যাডেল রিক্সা যেন হারিয়ে যেতে বসেছে। শহর থেকে গ্রাম, কোথাওই আর সেভাবে প্যাডেল রিকশা চোখে পড়ছে না। দু-চারজন এখনও কোন‌ওরকমে এই প্যাডেল রিক্সা চালিয়ে রোজগারের চেষ্টা

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

হাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনাহাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনা

‘হাতেখড়ি’ পর্ব শুরু হয়েছিল বিকেল ৫টায়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু পরেই, সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক