নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায় - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়


নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশালের বিশেষ আদালতে পেশ করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।  এদিন আদালতে দাঁড়িয়েও শান্তনু দাবি করেছেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে জেলবন্দিদের নিশানা করেছেন তিনি।

আরো পড়ুন- গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে

শুক্রবার সন্ধেবেলা প্রায় ৭ ঘণ্টা জেরার পর শান্তনুকে গ্রেপ্তার করে ইডি। তাঁকে রাতে সিজিও কমপ্লেক্সে রাখা হয়। এরপর শনিবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ কোর্টে পেশ করা হয়। আদালতে ঢোকার মুখে শান্তনু বলেন, “আমি টাকা নিইনি। জেলের মধ্যে যারা আছে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ। যা বলার কোর্টে বলব।” এবং আদালতে দাঁড়িয়েও সেই একই দাবি করেছেন শান্তনু।

এদিকে ইডির আরও দাবি, কুন্তল-শান্তনুদের টাকা দিয়েই চাকরি পাকা করেছিলেন অনেকে। তাঁরা হয়ত এখন শিক্ষকতার চাকরি করছেন। কিন্তু তাঁরা কারা? তা বিশদে জানতে চাকরিপ্রাপ্তদেরও তলব করার কথা ভাবছে ইডি। আগামী সপ্তাহে তাঁদের সকলকে ডাকা হতে পারে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

চোখ রাঙ্গাচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্কবকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রীমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের পয়লা তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে