পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে


মালদাঃ কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কেউই। শাসক দল থেকে শুরু করে সব দলই এখন ব্যস্ত জনসংযোগ বাড়াতে। নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছেন সবাই। এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বড়সড় ভাঙন বিরোধী শিবিরে। সোমবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের টালবাংরুয়া গ্রামে তৃণমূলের নব-নির্বাচিত অঞ্চল সভাপতি আনোয়ারুল হোসেনের নেতৃত্বে এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে বিজেপি থেকে ৫৫০ এবং কংগ্রেস থেকে ৪০০ জন কর্মী যোগ দিল তৃণমূলে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান এবং বুলবুল খান, ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

যোগদানকারীদের দাবি তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তারা যোগদান করলেন। যদিও এই যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি ওই এলাকায় তাদের অতজন কর্মী নেই, তাহলে কিভাবে যোগদান করালো তৃণমূল। কংগ্রেসের কটাক্ষ মানুষ গ্রামে গ্রামে ঝাঁটা পেটা করছে, দুর্নীতি থেকে নজর ঘোরাতে এসব ভুয়ো যোগদান। পাগলে কি না বলে ছাগলে কি না খায় এই ভাষাতেই বিরোধিদের পাল্টা কটাক্ষ করলেন মন্ত্রী তাজমুল হোসেন। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।

আরো পড়ুন- ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডন

যোগদানকারীদের দাবি তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তারা যোগদান করলেন। যদিও এই যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি ওই এলাকায় তাদের অতজন কর্মী নেই, তাহলে কিভাবে যোগদান করালো তৃণমূল। কংগ্রেসের কটাক্ষ মানুষ গ্রামে গ্রামে ঝাঁটা পেটা করছে, দুর্নীতি থেকে নজর ঘোরাতে এসব ভুয়ো যোগদান। পাগলে কি না বলে ছাগলে কি না খায় এই ভাষাতেই বিরোধিদের পাল্টা কটাক্ষ করলেন মন্ত্রী তাজমুল হোসেন। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বনি সেনগুপ্তকে ইডির তলববনি সেনগুপ্তকে ইডির তলব

নিয়োগ দুর্নীতি তদন্তে তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। চলতি সপ্তাহে অভিনেতাকে হাজির হতে বলেছে ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রীকি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপিরঅসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে

মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহএক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ

সাধারণ ভাবে একটি মোটরবাইকে (Motor Bike Model) সর্বাধিক দুজন বসতে পারেন, নিদেন পক্ষে তিনজন বসার দৃশ্যও অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বাইকে একসঙ্গে বসেন পারেন ১০ জন । আরো পড়ুন- দিদির