কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির


এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

রবিবার ২০ই আগস্ট কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবারে তাদের পুজো ৪৯ বছরে পদার্পণ করল। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হবে এবারে তাদের প্যান্ডেল। এছাড়া ক্লাবের সম্পাদক ভোলা মজুমদার জানান, এবারে তাদের মাতৃ প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ। সম্পূর্ণ পাটের সুতো দিয়ে তৈরি হচ্ছে মাতৃপ্রতিমার গয়না।

এদিনের এই খুঁটি পূজোর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শর্মিষ্ঠা মজুমদার। কাঁচরাপাড়া ব্যাবসায়ি সমিতির ১ নম্বর ইউনিটের সেক্রেটারি তথা আমরা সবাই ক্লাবের সভাপতি কানাইলাল মজুমদার। উপস্থিত ছিলেন পূজো কমিটির কার্যকারী সভাপতি রামজিৎ দাস, পুজো কমিটির সম্পাদক প্রশান্ত দে । এছাড়াও এদিনের এই খুঁটি পূজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা।

এই দূর্গা পুজোর আরেক উদ্যোক্তা ভোলা মজুমদার বলেন, এবছর কালিনগর রোড আমরা সবাই ক্লাবের দুর্গোৎসব ৪৯ তম বর্ষে পদার্পণ করল। লাইট এবং সাউন্ডের মাধ্যমে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হবে মন্ডপ। এছাড়াও বিশেষ চমক থাকছে মাতৃ প্রতিমায়। সম্পূর্ণ পাট কাঠি এবং পাটের সুতো দিয়ে তৈরি হবে মাতৃপ্রতিমার গয়না। এ বছর দর্শনার্থীদের প্রচুর ভিড় হবে বলে আশাবাদী ভোলা বাবু।

পুজো কমিটির কোষাধক্ষ্য সুজু পাল জানান, কয়েক বছর ধরেই দুর্গাপুজো কল্যাণী কেন্দ্রিক হয়ে গেছে। তবে এবার প্রচুর দর্শনার্থীদের ঢল নামবে কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পুজো মন্ডবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষকফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

স্কুলে ঢুকে ছাত্রদের চুলের ছাঁট দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। ছাত্রদের মাথার এক ধারে চুল প্রায় কিছুই নেই। আবার কারো মাথায় কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর

BREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরাBREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরা

নিউজ ডেক্সঃ বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) দাবিতে আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিলো হাইকোর্ট (High Court)। কোঅর্ডিনেশন কমিটির আবেদনে সাড়া দিলো হাইকোর্ট। ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা

কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….

এই বাংলা ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! আগামাীকাল, শনিবার

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূলবিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া পাত্রসায়ের এলাকা বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত