অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির


অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে মতুয়া ভোট ধরে রাখতে মরিয়া তাঁরা। তাই চলতি বছরের মধ্যেই যাতে অমিত শাহর দপ্তরের পক্ষ থেকে সিএএ চালু করার বিষয়টি পাকা করা হয়, সেদিকে নজর রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের।

আবার যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে বিকল্প পথে কীভাবে মতুয়াদের (Motua) ‘নাগরিকত্ব’ দেওয়ার যায় সে নিয়েও ভাবনাচিন্তা চলছে বিজেপির অন্দরে। এ প্রসঙ্গে, বিজেপির এক কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতা বলেছেন, “মতুয়াদের মধ্যে নাগরিকত্ব ইস্যু নিয়ে ক্ষোভ যে তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। তবে, এই ক্ষোভ মেটানোর চেষ্টা চলছে। এ বছরের মধ্যেই কোনও না কোনও ব্যবস্থা অবশ্যই করা হবে।”

আরো পড়ুন- আজ যে নবাব, কাল সে ফকির

এদিকে চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayet Election) হওয়ার কথা। পঞ্চায়েত নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের খুব একটা মাথাব্যথা নেই। বরং তাঁরা যে এখন থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে লক্ষ রেখে ঘুঁটি সাজাচ্ছেন, সেটাই উঠে এসেছে কেন্দ্রীয় নেতার কথায়।

তিনি বলেছেন, “পঞ্চায়েতের বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে। দেখা যাক কী হয়। আমরা লোকসভা নির্বাচনে বাংলার জন্য ৩০ থেকে ৩২টি আসন টার্গেট করেছি। গতবার আমাদের ১৮টি আসন ছিল, এবার সেটা বাড়বে। মোদিজির ম্যাজিক সেখানে চলবে। যে সমস্ত লোকসভা আসনে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে সেগুলি আমাদের লক্ষ্য নয়। কলকাতা ও সংলগ্ন এলাকায় আসন পাওয়ার উপর জোর দিচ্ছি আমরা।”

বনগাঁর সাংসদ নাড্ডার বৈঠকে প্রশ্ন তোলেন, শুধু জেলা সভাপতি আর তার নিচে একজন আহ্বায়ককে অস্থায়ী দায়িত্ব দিয়ে কতদিন চলবে? মতুয়াদের যে সমস্ত নেতার উপর ভর করে বিজেপি সেখানে ভাল করেছে তাঁদের বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও নাড্ডার সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন শান্তনু। নাম না করলেও শান্তনুর অভিযোগের তির যে রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর দিকেই ছিল তা বুঝতে অসুবিধা হয়নি কারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রীমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের পয়লা তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কামুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি

রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্টরাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্ট

রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আগামী দু’মাসের মধ্যে আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, উচ্চ আদালতের নির্দেশ,

তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে EDতদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সিপিএম নেতার বিরুদ্ধে । বছর পঁচিশের ওই মহিলা বুধবার ভাতার থানার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,বিয়ে করার প্রলোভন

১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে