বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির - Ei Bangla
Ei Bangla ভারত বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির

বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির


মদের সাথে দুটি ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পরলো ৪১ বছর বয়সী এক ব্যক্তি! জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। তার পর দিন সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হয়। শুরু হয় বমি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি এমনই একটি ‘কেস স্টাডি’ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ ফরেন্সিক অ্যান্ড লিগাল মেডিসিন’-এ।

আরো পড়ুন- সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

ঠিক কী ঘটেছিল? চিকিৎসকরা জানাচ্ছেন, ৪১ বছর বয়সী ওই ব্যক্তি নাগপুরের একটি হোটেলে উঠেছিলেন তাঁর বান্ধবীর সঙ্গে। সেখানেই মদের সঙ্গে তিনি খেয়ে ফেলেন দু’টি ‘সিল্ডেনাফিল’-এর ৫০ মিলিগ্রামের ট্যাবলেট। যা ‘ভায়াগ্রা’ ব্র্যান্ড নাম দিয়ে বাজারে বিক্রি হয়। ওই ওষুধ খেলে পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি পায়। পর দিন সকাল থেকেই ওই ব্যক্তির শরীর খারাপ হতে শুরু করে। ঘনঘন বমি করতে থাকেন। সেই সময় তাঁর বান্ধবী তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। প্রতিবেদনে লেখা হয়েছে, আগেও তাঁর এমন উপসর্গ হয়েছে জানিয়ে বান্ধবীর পরামর্শ মানতে চাননি ওই ব্যক্তি। কিছু ক্ষণের মধ্যেই কাহিল হয়ে পড়েন তিনি। তখন তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তির কোনও শারীরিক অসুস্থতা ছিল না। কিন্তু ভায়াগ্রা গ্রহণ করার পর তাঁর মস্তিষ্কে অক্সিজেন পৌঁচ্ছছিল না। আর সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। গবেষকদের দাবি, এই বিরল ঘটনার উল্লেখ তাঁরা এই জন্য়ই করেছেন যাতে কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌনশক্তিবর্ধক ওষুধ না খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁটরেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট

উঁট খেপলে তার মালিককেও ছাড়ে না! পুরনো এই প্রবাদ বাক্যই যেন সত্যি হল রাজস্থানের বিকানেরে। বেঁধে রাখার ‘শাস্তি’ হিসেবে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট। শুধু তাই নয়!

G7 Summit: পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করলেন ঋষি সুনাকG7 Summit: পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করলেন ঋষি সুনাক

নিজস্ব সংবাদদাতাঃ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নিজ শহর হিরোশিমায় আজ অর্থাৎ ১৯ মে থেকে ২১ মে জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজন

যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতারযৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতার

নিউজ ডেক্সঃ বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা জনার্দন মিশ্র (Janardan Mishra)। বর্তমান সময়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন পদক জয়ী কুস্তীগিররা। সর্বভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার প্রধান ব্রিজ

হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানিহিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি

২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির সংস্থার শেয়ার দর হুহু করে কমতে শুরু করে। এখন আরও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গৌতম আদানি । গত এক

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টারমাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার (Indian Navy Helicopter)। হোলির দিন মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় দুর্ঘটনাগ্রস্থ হল ভারতীয় নৌসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (Advanced Light Helicopter)। তড়িঘড়ি সেটির জরুরি অবতরণ করানো হয়।