মোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারত - Ei Bangla
Ei Bangla ভারত মোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারত

মোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারত


বিশ্বজুড়ে সাফল্যের ঢাক পিটিয়ে চলা মোদি সরকারের গায়ে কালি লাগলো আরো একবার। গত ১০ বছরে বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ঢুকে পরল ভারত। আফগানিস্তান ও মায়ানমারের মতো দেশগুলির সঙ্গে একাসনে বসানো হয়েছে ভারতকে। সুইডেনের ভার্সিটিজ অব ডেমোক্রেসি ইনস্টিটিউট তাদের সাম্প্রতিকতম রিপোর্টে এই দাবি করেছে।

আরো পড়ুন- ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন

দু’বছর আগের একটি রিপোর্টে এই সুইডিশ বিশ্ববিদ্যালয়টিই বলেছিল, ভারত ‘নির্বাচনী স্বৈরতন্ত্রে’ পরিণত হয়েছে। তাদের নয়া রিপোর্টে প্রধানমন্ত্রী মোদীর শাসনকালকে ফের কাঠগড়ায় তোলা হল। বলা হল, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার ভারতে ধর্মীয় স্বাধীনতাকে অবরুদ্ধ করার ধারা বজায় রেখেছে। নির্বাচনী গণতন্ত্রের বিশ্ব তালিকায় ভারতকে ১০৮তম স্থান দিয়েছে সুইডেনের বিশ্ববিদ্যালয়টি। তাদের তালিকায় তাঞ্জানিয়া, বলিভিয়া, মেক্সিকো, সিঙ্গাপুর ও নাইজেরিয়ার মতো দেশগুলিরও নীচে ঠাঁই হয়েছে ভারতের।

সুইডেনের এই বিশ্ববিদ্যালয়টি তাদের সাম্প্রতিক রিপোর্টটি প্রকাশ করেছে গত ৩ মার্চ। ‘ডিফিয়েন্স ইন দ্য ফেস অব অটোক্রেটাইজেশন’ শীর্ষক এই রিপোর্টে কার্যত তুলোধোনা করা হয়েছে নরেন্দ্র মোদীর শাসনকালকে। যেসব দেশগুলিতে নাটকীয়ভাবে রাজনৈতিক মেরুকরণের ঘটনা বড়ছে, ভারত তাদের অন্যতম। মেরুকরণের বিষে সহযোগিতার পরিবেশ নষ্ট হচ্ছে। নাগরিকরা তাতে সম্মোহিত হয়ে গণতন্ত্রিক নীতিগুলি থেকে সরে আসছেন। মেরুকরণের বিষ বাড়তে থাকার কারণেই একনায়ক নেতাদের সমর্থন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রক্ষণশীল এজেন্ডাগুলি কার্যকরে হাত শক্ত হচ্ছে স্বৈরাচারী নেতাদের।

সম্প্রতি মার্কিন শিল্পপতি সোরোস আদানি কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধেছিলেন। তাঁর দাবি ছিল, আদানি ইস্যুতে মোদির রাজনৈতিক প্রভাব কমবে। ভারতে ‘গণতন্ত্রের পুনরুজ্জীবন’ ঘটবে। আবার নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি’র সাম্প্রতিক তথ্যচিত্র ঘিরে কম শোরগোল হয়নি। তারই মধ্যে সুইডেনের বিশ্ববিদ্যায়ের এই রিপোর্ট নিশ্চিতভাবেই মোদী সরকারের কাছে গোদের উপর বিষফোঁড়ার শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের

২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী

আজ দেশবাসীর উদ্দেশ্যে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তিনি বলেন, ’২৮ মে, ২০২৩ ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বাধীনতার ৭৫ বছরে নতুন উপহার নতুন

টিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী! প্রশংসা নরেন্দ্র মোদীরটিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী! প্রশংসা নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের উনার সাত বছর বয়সী একটি মেয়ের সম্পর্কে টুইট করেছেন। টিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী। হিমাচলের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা নলিনী

এবার গরমকে বলুন বাই বাই! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতেএবার গরমকে বলুন বাই বাই! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে

ভারতে আসছে এক নতুন ধরনের বৈদ্যুতিন পাখা, যা ঘরের তাপমাত্রা কমিয়ে আনতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই দাবি করেছে এই ফ্যান কোম্পানি। আসলে ওরিয়েন্টেড লিমিটেড নামক একটি কোম্পানি খুব শীঘ্রই

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়িRishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারেরবায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন