উড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে - Ei Bangla
Ei Bangla ভারত উড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে

উড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে


উড়ালপুল থেকে নীচে পড়ে ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে। শনিবার কেগাঁও-দেগাঁও বাইপাসে ঘটেছে এই ঘটনা। বন দফতর সূত্রে খবর, একই সঙ্গে আরও তিনটি কৃষ্ণসার হরিণ আহত হয়েছে। নতুন তৈরি বাইপাস আগে ছিল কৃষ্ণসার হরিণের চারণভূমি। এর আগেও একই জায়গায় একই ভাবে মৃত্যু হয়েছিল একটি হরিণের।

পাহাড়ের ঢাল কেটে তৈরি হয়েছে বাইপাসের রাস্তাটি। যে এলাকা এক সময় ছিল কৃষ্ণসার হরিণের চারণভূমি। কিন্তু চার মাসে আগে এই বাইপাস খোলার পর থেকেই তা অতীতের পাতায় ঠাঁই পেয়েছে।

মহারাষ্ট্রের বনকর্তা ধৈর্যশীল পাটিল জানিয়েছেন, এই এলাকায় আগেও এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘‘কয়েক মাস আগে একটি কৃষ্ণসার একই ভাবে নীচে পড়ে মারা যায়। এই রাস্তাটি তৈরি হয়েছে পাহাড় কেটে। শনিবার সন্ধ্যায় একদল কৃষ্ণসার হরিণ ওই পথ দিয়ে আসছিল। কিন্তু তাদের জানা ছিল না সমতল ভূমি শেষ খানিক পরেই। বুঝতে না পেরেই হরিণের পাল উপর থেকে একেবারে নীচে আছড়ে পড়ে মারা যায়। আমরা আহত হরিণগুলির চিকিৎসার ব্যবস্থা করেছি।’’

আরো পড়ুন- কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

তিনি আরও জানিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই রাস্তার দু’ধারে তারের বেড়া দেওয়ার কথা বলা হয়েছে। যাতে ভবিষ্যতে এ ভাবে দুর্ঘটনা আটকানো যায়। বনকর্তা বলেন, ‘‘শুধু সোলাপুর-বিজাপুর হাইওয়েই নয় সোলাপুর-পুণে এবং সোলাপুর-কোলহাপুর হাইওয়ে বরাবরও তারের জাল দেওয়ার কথা চলছে। তাহলে হরিণ আটকানো সহজ হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মানগরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত।

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী

আজ দেশবাসীর উদ্দেশ্যে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তিনি বলেন, ’২৮ মে, ২০২৩ ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বাধীনতার ৭৫ বছরে নতুন উপহার নতুন

টিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী! প্রশংসা নরেন্দ্র মোদীরটিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী! প্রশংসা নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের উনার সাত বছর বয়সী একটি মেয়ের সম্পর্কে টুইট করেছেন। টিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী। হিমাচলের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা নলিনী

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের

প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?

নিউজ ডেক্সঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ১০ই মে হতে চলেছে ভোটগ্রহণ। গতবারের মত আসন ধরে রাখতে ভোটের আগে কঠোর পরিশ্রম করছে বিজেপি। নির্বাচনের এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী