বিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতা - Ei Bangla
Ei Bangla ভারত বিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতা

বিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতা


বিজেপির (BJP) বিকাশ রথ যাত্রায় এক মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। পরিস্থিতি এমন দাঁড়াল প্রকাশ্যেই নিজের কুর্তা খুলে বোতলের জল দিয়ে হাত-মুখ ধুতে হল তাঁকে। এমনই এক ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। যার জেরে ব্যাহত হল বিজেপির বিকাশ রথ যাত্রা।

ঠিক কী হয়েছিল?

জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ব্রজেন্দ্র সিং যাদব বিজেপির যাত্রায় অংশ নিয়েছিলেন। তাঁরই বিধানসভা এলাকা মুঙ্গায়োলির ভিতরে এক গ্রাম দিয়ে যাচ্ছিল যাত্রা। সেই সময়ই ভিড়ের ভিতর থেকে কেউ ওই পাউডার ছুঁড়ে দেয় মন্ত্রীর গায়ে। চুলকানি এতই তীব্র হয়ে ওঠে যে ব্রজেন্দ্র সিং তাঁর কুর্তা খুলে ফেলেন। তাঁকে দেখা যায় বোতলের জল দিয়ে নিজেকে ধুতে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন- আজকের রাশিফল- ১০ ফেব্রুয়ারি ২০২৩, আপনার দিন কেমন যাবে

২০২৩ সালেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নের খবর পৌঁছে দিতে মরিয়া গেরুয়া শিবির। আর তাই এই যাত্রার আয়োজন। কিন্তু বারবারই ব্যাহত হয়েছে যাত্রা। এর আগে খান্ডোয়া জেলার এক গ্রামে বিজেপি বিধায়ক দেবেন্দ্র ভার্মার সঙ্গে গ্রামের প্রাক্তন সরপঞ্চের বিবাদকে ঘিরেও একই ভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল প্রচার। যা অস্বস্তি বাড়িয়েছে রাজ্য নেতৃত্বের। আসলে ভোট বৈতরণি পার করতে নানা ধরনের নতুন প্রকল্প আনার কথাও ভাবছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আর এই সব উন্নয়ন ও প্রকল্পের কথাই জনতার কাছে তুলে ধরতে মরিয়া তারা। এরই মধ্যে এমন অনভিপ্রেত ঘটনায় বাধা পেল প্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনেউত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে

বিজেপিশাসিত উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্ত চেয়ে মিছিল করছিলেন সরকারি চাকরিপ্রার্থীরা। তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আহত একাধিক চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে পাল্টা পুলিশের উপর পাথরবৃষ্টির অভিযোগ। এই

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোনভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন।

‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা

‘পাঠান’ ছবি নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিতর্কের শুরু ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। এই বিকিনি কাণ্ড নিয়ে বলতে গেলে ফারুক স্পষ্ট বললেন,

আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসেরআইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের

আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগলো ভারতীয় নৌ-সেনা। যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে সফলভাবে অ্যারেস্টেড ল্যান্ডিং করল যুদ্ধবিমান তেজস। প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটি তার গতি কমিয় শূন্যতে নিয়ে আসতে

চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহেরচিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহের

৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশেন তাওয়াং সেক্টরে ভারত-চিন সেনা সংঘাত নিয়ে সরগরম সংসদ। সরকারের বক্তব্যের দাবিতে বিরোধীদের হাঙ্গামার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এই প্রেক্ষিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয়

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারেরবায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন