ভারতে Iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন - Ei Bangla
Ei Bangla ভারত ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন


ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন। অ্যাপল সম্প্রতি ভারত এবং ব্রাজিলের বাজারে শেষ ত্রৈমাসিকে নতুন রেকর্ড গড়েছে। কুক বলেন যে, ভারতের ব্যবসার (Business) দিকে তাকালে দেখা যাবে শেষ ত্রৈমাসিকে রাজস্ব গড়ার বিষয়ে নতুন রেকর্ড গড়েছি আমরা।

কুক আরো বলেন যে, শুধু শেষ ত্রৈমাসিকেই নয়, প্রতি বছরের হিসেব করলেও দেখা যায় যে অ্যাপল সংস্থাটি ডবল ডিজিটে গ্রোথ দেখিয়েছে। এছাড়া সামনে আরো ভালো ভবিষ্যত রয়েছে বলেও আশাপ্রকাশ করেছেন। দেশীয় বিশেষজ্ঞদের মতে আশা যে, অ্যাপল কোম্পানি যেভাবে ভারতে নির্মাণ বাড়িয়েছে তাতে আশা করা হচ্ছে যে রেকর্ড আরো বাড়বে।

অ্যাপল কোম্পানির সিইও এটাতেই অবাক যে, যেখানে সারাবিশ্বের বাজার সংকটজনক অবস্থায় রয়েছে সেখানে ভারতীয় বাজার অত্যন্ত দারুণ কাজ করছে। একইসাথে অ্যাপল জানায় যে, পরবর্তী সময়ে তাদের প্রধান ফোকাস থাকবে ভারতীয় বাজারের ওপর। অ্যাপল কোম্পানি এও জানিয়েছে যে, শীঘ্রই মুম্বাইতে তারা তাদের প্রথম স্টোর খুলতে চলেছে।

বিগত ২০২০ সালে প্রথম অনলাইন স্টোরের স্থাপনা করে অ্যাপল। এতদিন তাদের কোনো অফিসিয়াল স্টোর ছিলনা। কিন্তু এবার ভারতে অফলাইন স্টোর খুলতে চলেছে তারা। এদিকে ভারতে অ্যাপলের বাজার নিয়ে টিম কুক বলেন, “কোভিড থাকার পরেও ভারতের বাজারে দুর্দান্ত ফলাফল করায় আগামী সময়ে এখানে আরও বেশী বিনিয়োগ করার কথা ভাবছি আমরা।”

ভারতকে নিয়ে খুবই আশাবাদী অ্যাপল সংস্থা। আগামী সময়ে আরো বড় পরিমাণ বিনিয়োগ করতে চলেছে সংস্থাটি। ভারতের বাজারে আরো জোর দেওয়ার জন্য এবার আরো সাশ্রয়ী মূল্যে আইফোন লঞ্চ করতে চলেছেন তারা। কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রি বলেছেন, আগামী সময়ে কোম্পানি ব্রাজিল, মেক্সিকো, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো উদীয়মান বাজারগুলোতে আরো বেশি ফোকাস করছে।

প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে, অ্যাপল ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে ২ মিলিয়ন আইফোন বিক্রি করেছে। ভারতে আইফোন বিক্রীর ১৮% রাজস্ব এসেছে ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে। প্রতি বছরের হিসেবে ১১% বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত Q4 এ iPhone 14 থেকে ৫৯% রাজস্ব লাভ হয়েছে। ৩২% লাভ হয়েছে iPhone 13 থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপিরনতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপির

এইবাংলা ডেস্কঃ নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা করে আজ সকালে টুইট করে বিহারের শাসকদল আরজেডি (RJD)। আরজেডির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিতর্কিত টুইটটি করা হয়। যা নিয়ে পালটা

MiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কেMiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কে

ভারতের রণতরী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল যুদ্ধবিমান মিগ-২৯কে (MiG-29K)। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবকমোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা

Ashneer Grover : বড়সড় দুর্নীতির অভিযোগ আশনীর গ্রোভারের বিরুদ্ধেAshneer Grover : বড়সড় দুর্নীতির অভিযোগ আশনীর গ্রোভারের বিরুদ্ধে

ফিনটেক ইউনিকর্নের অভিযোগের ভিত্তিতে ভারতপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আশনীর গ্রোভার (Ashneer Grover) ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অর্থনৈতিক অপরাধ শাখা। দোষী সাব্যস্ত হলে গ্রোভার ও তার পরিবারের সদস্যদের

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের