বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা - Ei Bangla
Ei Bangla ভারত বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা


সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বাড়ানোর ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

সূত্রের খবর, কমিশনের সুপারিশ মেনে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হবে। নরেন্দ্র মোদী সরকার ‘ফিটমেন্ট ফ্যাক্টরে’র বদল ঘটাতে পারে বলেও একটি সূত্রের খবর। প্রসঙ্গত, কর্মচারী ইউনিয়নগুলি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ থেকে বাড়িয়ে ৩.৬৮ গুণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল।

আরো পড়ুন- এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ

‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বদল করা হলে, প্রায় ৩০ শতাংশ বাড়তে পারে বেতন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নয়া পদ্ধতি কার্যকর হবে বলে সরকারি সূত্রের খবর। প্রসঙ্গত, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, তা ২.৫৭ গুণ।

এক জন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হলে ভাতা ছাড়া তাঁর বেতন ১৮,০০০ টাকার ২.৫৭ গুণ অর্থাৎ ৪৬২৬০ টাকা। কর্মচারী ইউনিয়নের দাবি মানা হলে বেতন হবে ২৬,০০০ গুণিত ৩.৬৮ অর্থাৎ ৯৫,৬৮০ টাকা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

G7 Summit: পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করলেন ঋষি সুনাকG7 Summit: পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করলেন ঋষি সুনাক

নিজস্ব সংবাদদাতাঃ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নিজ শহর হিরোশিমায় আজ অর্থাৎ ১৯ মে থেকে ২১ মে জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজন

‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা

‘পাঠান’ ছবি নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিতর্কের শুরু ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। এই বিকিনি কাণ্ড নিয়ে বলতে গেলে ফারুক স্পষ্ট বললেন,

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবকমোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা

MiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কেMiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কে

ভারতের রণতরী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল যুদ্ধবিমান মিগ-২৯কে (MiG-29K)। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়