রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর


মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েত চত্বরে। তৃনমূলের আক্রমনে রক্তাক্ত এক DYFI কর্মী। হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়,এদিন রাত সাড়ে নয়টা নাগাদ পঞ্চায়েত সেক্রেটারি বাপি বিশ্বাস,পঞ্চায়েত এক্সিকিউটিভ বিপ্লব চক্রবর্তী ও পঞ্চায়েত সহায়ক দীপঙ্কর প্রামানিক তিন সরকারি কর্মচারী পঞ্চায়েত অফিস থেকে ১০০ দিন প্রকল্পের ফাইল লোপাট করার চেষ্টা করার জন্য রাতে পঞ্চায়েত খুলে ছিলেন। ওই সময় দুই DYFI কর্মী ও এক পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের পাশ দিয়ে বাড়ি যাওয়ার পথে পঞ্চায়েতের গেট খোলা দেখতে পেয়ে থমকে দাঁড়ায় এবং পঞ্চায়েত সেক্রেটারি বাপি বিশ্বাস তাদেরকে দেখে গেটে তালা মেরে পালানোর চেষ্টা করেন। এতেই তাদের সন্দেহ হয়। তারা পঞ্চায়েত সেক্রেটারির নাম,পরিচয় ও রাতে পঞ্চায়েত খোলার কারণ জানতে চাইলে সে কোনো কিছুর উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরই আড়ালে থাকা তৃণমূলের কর্মীরা তাদের উপরে হামলা চালায়। তৃনমূলের হামলায় জখম হয় DYFI কর্মী মহম্মদ ইরফান। তাদের দুটি বাইক ভেঙে দেওয়া হয়।এই নিয়ে দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

DYFI কর্মীদের অভিযোগ,সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের নামে ১০০ দিন প্রকল্পের ১০ কোটি টাকা তছরুপের অভিযোগে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।আগামী ৭ এপ্রিল রয়েছে সেই মামলার প্রথম শুনানি।জেল যাওয়ার ভয়ে প্রধান ও উপ প্রধানের সহযোগিতায় তাঁরা ফাইলগুলো লোপাট করার চেষ্টা করছিল।প্রতিবাদ করায় তৃণমূল বাহিনি ডিওয়াইএফের এক নেতা ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ কয়েক জনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ডিওয়াইএফ নেতা মহম্মদ ইরফানের। মারধর করা হয় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আসরাফুল হককেও।রাতেই ইরফানকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ সকালে তাকে মালদহ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে।গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী কাউসার আলি ও উপ প্রধান ওয়াহেদুর রহমানের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও ইরফান দলবল নিয়ে পঞ্চায়েতে ভাঙচুর করেছে বলে তৃণমূল পাল্টা অভিযোগ তুলেছে। হাসপাতালে গিয়ে তৃণমূল কর্মীরা তাকে গ্রেফতারের দাবিতে হইচইও করে। ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি নেয় সিপিএম ও কংগ্রেস।১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সম্প্রতি প্রশাসনের সর্বস্তরে লিখিত অভিযোগ করে বাম-কংগ্রেস।আর পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে ছিলেন প্রহৃত ইরফান বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেলবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

আগে প্রায় আড়াইশো জনেরও বেশি চাকরি বাতিল করে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল। পাশাপাশি তাদের বেতন বন্ধের নির্দেশও

বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতেবিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে

মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেই দলেরই ব্যাটার হৃষিতা বসুর ঘরে ফেরায় অপেক্ষায় হাওড়ার বালিটিকুরি। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা। সব মিলিয়ে কার্যত

জাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলেজাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলে

জাজিগ্রাম, বীরভূম: বীরভূমের মুরারই-২ ব্লকের জাজিগ্রাম পঞ্চায়েতে শুক্রবার ঘটে গেল বড়সড় রাজনৈতিক পালাবদল। প্রায় দুই বছর আগে সিপিএম, কংগ্রেস ও বিজেপির ‘রামধনু’ জোটের হাতে থাকা এই পঞ্চায়েত এখন কার্যত তৃণমূলের

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িওবদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও

মেট্রোর মতোই এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি