সুস্বাদু কেক বানিয়ে দু'শতক পর ‘আজমিরি বেকারির’ - Ei Bangla
Ei Bangla Uncategorized,ব্লগ সুস্বাদু কেক বানিয়ে দু’শতক পর ‘আজমিরি বেকারির’

সুস্বাদু কেক বানিয়ে দু’শতক পর ‘আজমিরি বেকারির’


‘বারো মাসের তেরো পার্বণ’ বাঙালির বহু প্রাচীন প্রবাদ, তবে বর্তমানে তা আর মাত্র ‘তেরো তে’ সীমাবদ্ধ নেই। সময়ের সাথে বদলেছে জীবনযাপনের ধরণ। নিজেদের প্রাচীন রীতি-নীতি পালনের পাশাপাশি বিদেশী সংস্কৃতির ছোঁয়াও লক্ষ্য করা যায় বাঙালির জীবনযাত্রায়। ডিসেম্বরের শেষে বাঙালি মেতে ওঠে ক্রিসমাস পালনে। আর ক্রিসমাস যা ছাড়া অসম্পূর্ণ তা হল, ভিন্ন স্বাদ ও ধরণের রকমারি কেক। বিগত ২০০ বছর ধরে টাটকা ও সুস্বাদু কেক বানিয়ে বাঙালির রসনা তৃপ্তি করে আসছে মহানগরীর ‘আজমিরি বেকারি’।

সামনে থেকে আপাত দৃষ্টিতে ছোট্ট একটি সাধারণ দোকান মনে হলেও, মধ্য কলকাতায় অবস্থিত আজমিরি বেকারি বাস্তবের ‘হিডেন জুয়েল’। আজমিরি বেকারির সূত্রপাত হয় শেখ আবদুল লতিফের হাত ধরে। বর্তমানে শেখ খাদিমুল বাশহার ও তার ছেলে হাসিবুল রহমানের হাত ধরেই এগিয়ে চলেছে প্রাচীন এই বেকারি। আজমিরি বেকারির নামকরণ করেছিলেন আবদুল লাতিফ। খাজাবাবার নামেই নামকরণ করা হয়েছিল এই বেকারির।

ব্রিটিশ আমলে তৈরী এই বেকারির, একসময় শহরের চারটি জায়গায় দোকান থাকলেও, বর্তমানে এক জায়গাতেই রয়েছে তাদের দোকান। আজমিরি বেকারির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমান সময়ের রঙিন আকর্ষণীয় কেকের দিকে না ঝুঁকে, এখানে শুধু তৈরী হয় ফ্রুট কেক। এখানকার কেক তৈরী হয় কাঠের তৈরী উনুনে। বেকারির কেক প্রস্তুতকারী কর্মীদের মতে, “এখানকার তৈরী কেকে অন্যান্য কেকের মতো রং বা সুগন্ধি ব্যবহার করা হয় না। কেকের গুণমান সঠিক রাখার চেষ্টা করা হয় সমসময়।”

বেকারির বর্তমান মালিক শেখ খাদিমুল বাশহার জানান, “প্রায় ২০০ বছরের প্রাচীন এই বেকারি। আমি যখন ক্লাস ৬-এ পড়ি, তখন থেকেই আমি বেকারির বিভিন্ন কাজ সকলের সাথে মিলে মিশে করি। এখানে কেক তৈরীতে সমস্ত ভালো ও টাটকা সরঞ্জাম ব্যাবহার করা হয়। বর্তমানে রঙিন কেকের মাঝে লড়াই করে টিকে আছি। তবে ক্রিসমাসের সময়ে আমাদের ফ্রুট কেকের চাহিদা সারা কলকাতা সহ কলকাতার আশেপাশের অঞ্চলগুলিতেও থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

চীন, ভারতবর্ষ রাশিয়ার সাথে নিজেদের মুদ্রাতে ব্যবসা করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ নাকী পূর্ব বনাম পশ্চিম! কোন পথে বিশ্ব রাজনীতি?চীন, ভারতবর্ষ রাশিয়ার সাথে নিজেদের মুদ্রাতে ব্যবসা করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ নাকী পূর্ব বনাম পশ্চিম! কোন পথে বিশ্ব রাজনীতি?

১৫৫৫ সালে অর্থাৎ প্রায় চারশো বছর আগে ফ্রান্সের বিখ্যাত জ্যোতিষী নস্ত্রাদ্রামুস এমন কিছু ভবিষ্যত বানী করেছিলেন যা আজও মানুষকে অবাক করে দেয়। ওনার প্রায় অধিকাংশ ভবিষ্যত বানীই সত্য হয়েছিল যার

‘রাজরোষে রামকৃষ্ণ মিশন’ (দ্বিতীয় তথা শেষ পর্ব)‘রাজরোষে রামকৃষ্ণ মিশন’ (দ্বিতীয় তথা শেষ পর্ব)

রানা চক্রবর্তীঃ পরাধীন ভারতে রামকৃষ্ণ মিশনের উপরে ব্রিটিশ রাজরোষ নেমে আসবার কারণগুলোকে নিম্নলিখিতভাবে সাজানো যেতে পারে – (১) রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ নিজেই ব্রিটিশ সরকারের প্রধান সন্দেহভাজন তালিকায়

স্বামীজীর ছায়ায় শ্রীঅরবিন্দস্বামীজীর ছায়ায় শ্রীঅরবিন্দ

রানা চক্রবর্তীঃ ‘রোমাঁ রোলাঁ’ শ্রীঅরবিন্দকে ‘নব ভারতের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী’ বলে আখ্যায়িত করেছিলেন। (Prophets of the New India) ‘বুদ্ধিজীবী’ বলতে যদি তাঁদেরই বোঝায় যাঁরা নিজেদের ‘বুদ্ধি’ ও ‘প্রজ্ঞা’ দিয়ে জগৎকে বুঝতে

বাংলার ভূস্বামী বিদ্রোহ (দ্বিতীয় তথা শেষ পর্ব)বাংলার ভূস্বামী বিদ্রোহ (দ্বিতীয় তথা শেষ পর্ব)

রানা চক্রবর্তীঃ মধ্যযুগের বাংলার ভূস্বামীদের মধ্যে আরেকজন পরাক্রান্ত ভূস্বামী ছিলেন বর্তমান বরিশাল জেলার বাকলা চন্দ্রদ্বীপের অধিপতি ‘রামচন্দ্র বসু’। কোন কোন ঐতিহাসিকের মতে তিনি সোনারগাঁর শেষ অধীশ্বর ‘দনুজমাধবদেবের’ বংশধর ও গৌড়ের

বই নিয়ে কিছু মজার তথ্য জেনে নিনবই নিয়ে কিছু মজার তথ্য জেনে নিন

আসুন বই নিয়ে কিছু মজার তথ্য জেনে নেই ————————————————————— ১.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা। ২.মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।

অপরের স্ত্রী থেকে শুরু করে মেয়েরা হত রাজার যৌন লালসার শিকার! ইতিহাসের অধঃপতনকারী রাজারাঅপরের স্ত্রী থেকে শুরু করে মেয়েরা হত রাজার যৌন লালসার শিকার! ইতিহাসের অধঃপতনকারী রাজারা

বর্তমানে একটা দেশ শাসন করে সরকার কিন্তু পূর্বে সেই শাসনভার ছিল রাজ রাজা ও সম্রাটদের হাতে। ইতিহাসের পাতা খুললে দেখা যাবে অনেক দয়ালু রাজার জনগণের প্রতি প্রেমের ব্যাখ্যা তো কিছু