বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সিপিএম নেতার বিরুদ্ধে । বছর পঁচিশের ওই মহিলা বুধবার ভাতার থানার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,বিয়ে করার প্রলোভন দেখিয়ে শেখ জামাল নামে ওই সিপিএম নেতা প্রায় ৯ মাস ধরে তার সঙ্গে সহবাস করে আসছিল । বর্তমানে তিনি চার মাসের অন্তসত্ত্বা । সেই কারনে তিনি জামালকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন । কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করে,এমনকি পরিবারের লোকজন তাকে হুককিও দিত বলে অভিযোগ তাঁর । এদিকে মহিলার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই ওই সিপিএম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের বাড়ি ভাতার থানার পাটনা গ্রামে । তিনি সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সদস্য । বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, পেশায় কৃষক ওই সিপিএম নেতা ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা। তিনি সিপিএমের ভাতার-১ ব্লকের এরিয়া কমিটির সদস্য। তাঁর এক সন্তান রয়েছে। সন্তানের পড়াশোনার সুবিধার্থে তাকে নিয়ে বর্ধমান শহরের কাছে আলাদা থাকেন স্ত্রী। ওই গ্রামেই অভিযোগকারিণী পরিচারিকার বাপের বাড়ি। ৫ বছর আগে পরিচারিকার সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়। তাঁরও এক সন্তান রয়েছে। প্রাক্তন স্বামীর কাছে থাকে সন্তান। সিপিএম নেতার বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মা। তাঁদের দেখভাল এবং বাড়ির কাজের জন্য ওই মহিলাকে পরিচারিকার কাজে নিয়োগ করেছিলেন তিনি।

আরো পড়ুন- উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে

পরিচারিকার অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করবেন বলে তাঁকে জানিয়েছিলেন ওই সিপিএম নেতা। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে বলে অভিযোগ। তাঁর আরও অভিযোগ, গত ৯ মাস ধরে তাঁর সঙ্গে সহবাস করেন ওই সিপিএম নেতা। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন ওই পরিচারিকা। এর পরেই ওই নেতা তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ পরিচারিকার। বুধবার রাতে ভাতার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিচারিকা। তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই সিপিএম নেতা। তাঁর দাবি, ‘‘আমি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।’’

এই ঘটনাকে ঘিরে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের চাপে রাখতে চক্রান্ত করে ওই নেতাকে ফাঁসানো হয়েছে। এর নেপথ্যে রয়েছে তৃণমূল। সিপিএমের সারা ভারত কৃষকসভার পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ-সম্পাদক নজরুল হক বলেন, ‘‘শাসকদল পুলিশকে কাজে লাগিয়ে ওই মহিলাকে দিয়ে মিথ্যা অভিযোগ করেছে। পঞ্চায়েত ভোটের আগে আমাদের সংগঠন বৃদ্ধি পেতে দেখে তৃণমূল এই ধরনের চক্রান্ত করেছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁসসুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

সুজন চক্রবর্তীর পর এবার সুশান্ত ঘোষ। বাম আমলে ‘চিরকুটে’ চাকরি নিয়ে আরও একবার তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, নিজের পরিবার ও আত্মীয়দের অনেককেই স্রেফ ‘সুপারিশে’র জোরে চাকরি পাইয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ।

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of

পঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দুপঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দু

আগামী জুলাইয়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election) হওয়ার এক ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে, সেই সম্ভাবনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দুর্নীতিতে

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্কবকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা