সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা সেন্সর বোর্ডের - Ei Bangla
Ei Bangla বিনোদন সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা সেন্সর বোর্ডের

সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা সেন্সর বোর্ডের


সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা দিল সেন্সর বোর্ড। ছবির সংলাপ থেকে বাদ দিতে বলা হল ‘রাধে রাধে’ শব্দবন্ধ। ‘লাল সুটকেস টা দেখেছেন’ ছবির কোথাও ব্যবহার করা যাবে না ‘কৃষ্ণ’ শব্দটি। ‘হ্যালুসিনেশন’, ‘ওভারডোজ়ে’র মতো শব্দগুলিতেও রয়েছে আপত্তি। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের এই ‘বেনজির’ নির্দেশের বিরুদ্ধেই সরব হলেন অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ-সহ আরও অনেকে।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে সামিল হয়ে দুই সতীর্থের পাশে দাঁড়িয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কুণাল ঘোষও। ছবির শংসাপত্রের ‘হার্ড কপি’ দিতে কেন এত বিলম্ব? প্রথম সপ্তাহে নন্দন, স্টার থিয়েটারের মতো হল হাতছাড়া হওয়া ক্ষোভ প্রকাশ সোহমের। আরও এক ধাপ এগিয়ে সায়নীর বক্তব্য, “ছবি নির্মাতারা শাসক দলের ঘনিষ্ঠ কিনা, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

LSD, লাল সুটকেসটা দেখেছেন’ ছবিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করছেন সোহম। বৃহস্পতিবার সকালে সোহমের প্রযোজনা সংস্থার তরফে একটি বার্তায় বলা হয়, শুক্রবার ছবি মুক্তি পাওয়ার কথা। অথচ বৃহস্পতিবারও এসে সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র দেওয়া হয়নি।

অনেকদিন আগেই ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে পাঠানো হয়েছিল। তখন বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ছবির টাইটেল ট্র্যাকে কিছু আপত্তিকর শব্দ এবং সাত আটটি সংলাপ বদলের জন্য। টাইটেল ট্র্যাকে এমন কোনো শব্দ না থাকা সত্ত্বেও বোর্ডের নির্দেশ মেনেই সমস্ত পরিবর্তন করা হয় বলে দাবি সিনেমা নির্মাতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

গত ১০০ বছরের সেরা সিনেমা ‘পাঠান’, ছবি নিয়ে প্রশংসা অনুপম খেরেরগত ১০০ বছরের সেরা সিনেমা ‘পাঠান’, ছবি নিয়ে প্রশংসা অনুপম খেরের

পাঠান’ (Pathan) মুক্তির পর দু সপ্তাহ প্রায় অতিক্রান্ত। কিন্তু ব্যবসার গতি কমার নাম নেই। এতদিন পরেও এখনো বক্স অফিসে রাজত্ব করছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোন, জন আব্রাহাম অভিনীত

জানতেন না বাংলা, জিতেন্দ্র থেকে জিৎ কিভাবে বাংলা সিনেমার সুপারস্টার হলেন? রইল সেই গল্পজানতেন না বাংলা, জিতেন্দ্র থেকে জিৎ কিভাবে বাংলা সিনেমার সুপারস্টার হলেন? রইল সেই গল্প

সালটা তখন ২০০১। টলিউডের (Tollywood) পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার পরবর্তী সিনেমার জন্য নায়কের সন্ধানে ছিলেন। প্রথমে অবশ্য তৎকালীন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেই এই অফারটি গিয়েছিল। তবে এক কলেজ

Nusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহানNusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান

আবারও শিরোনামে অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বিতর্ক ও সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে এবার পেখম মেলে নাচ করাবর আহ্বান জানাচ্ছেন তারকা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার

শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রীশ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রী

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী। তিনি যা করেন, যা বলেন সবই ভাইরাল হয়। ক্যামেরার সামনে থেকে ক্যামেরার আড়াল, সবকিছু নিয়েই চর্চা হয়। ফোটোশ্যুট থেকে এক্সারসাইজ, ঘুরতে যাওয়ার ছবি– নিজের জীবনের

যৌনমিলনের সময় কী কী সাউন্ড বা শব্দ পার্টনারকে চরম উত্তেজনা এনে দেয়!যৌনমিলনের সময় কী কী সাউন্ড বা শব্দ পার্টনারকে চরম উত্তেজনা এনে দেয়!

যৌনমিলনের সময় পার্টনারের সঙ্গে কথা বলাটা খুবই জরুরি, এরই মধ্যে আরও উত্তেজক হিসেবে কাজ করে কিছু শব্দ। যৌনতার সময় সেটিকে আরও আকর্ষণীয় করে তোলে এই শব্দগুলি। সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনমিলনের

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়