আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের - Ei Bangla
Ei Bangla ভারত আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের

আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের


আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগলো ভারতীয় নৌ-সেনা। যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে সফলভাবে অ্যারেস্টেড ল্যান্ডিং করল যুদ্ধবিমান তেজস। প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটি তার গতি কমিয় শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে মাত্র আড়াই সেকেন্ড। সমীত পরিসরে কম সময়ের মধ্যে গতি কমিয়ে অবতরণ করতে গেল বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর সেখানে রণতরী এবমং যুদ্ধবিমান দুটেই শক্তিশালী।

ভারতীয় নৌসেনা বলছে ‘ঐতিহাসিক মাইলফলক’ তৈরি করেছে আইএনএস বিক্রান্ত ও লাইট কমব্যাট ফাইটার জেটে তেজসের নৌ সংস্করণ এলসিএ নেভি। আইএনএস বিক্রান্তের মতো রণতরীর ডেকে সফলভাবে অবতরণ করার যোগ্যতা অর্জন করল যুদ্ধবিমান তেজস। আন্তনির্ভর ভারতের দিকে আরও এক কদম এগনো গেল বলেই মনে করছেন নৌসেনার কম্যান্ডাররা।

রণতরীর ডেকে তেজসের অ্যারেস্টেড ল্যান্ডিং নৌসেনার শক্তি আরও বাড়াবে

কম্যান্ডার জয়দীপ মাওলাঙ্কার (অবসরপ্রাপ্ত)বলছেন, রণতরীর ডেকের দৈর্ঘ্যছিল ৯০ মিটার। তার থেকে এক ইঞ্চিও বেশি নয়। এই পরিসরেই তীব্র গতির তেজসকে অ্যারেস্টেড ল্যান্ডিং করতে হলে খুব কম সময়ের মধ্য়ে গতি কমাতে হত। সেখানে ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থেকে শূন্যতে নামিয়ে আনতে মাত্র আড়াই সেকেন্ড সময় লেগেছে। একবারে মাপে মাপে রণতরীর ডেকে সঠিকভাবে ও নিরাপদেই অবতরণ করেছে যুদ্ধবিমান।

নৌবাহিনীর অফিসাররা বলছেন, ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো তেজস যুদ্ধবিমানের ন্যাভাল ভার্সনকে এই রণতরীর ডেকে অ্যারেস্টেড ল্যান্ডিং করানোর জন্য অনেকদিন থেকেই চেষ্টা চলছিল। সেই মিশন সফল হল। এই অ্যারেস্টেড ল্যান্ডিং ছিল পরীক্ষামূলক। এর পরবর্তী পদক্ষেপ হিসাবে এই লাইট কমব্যাট এয়ারক্রাফ্টকে আইএনএস বিক্রান্তের ডেকে ল্যান্ড করনো হবে। আর তা সফল হলে ভারতীয় নৌবাহিনীর শক্তি যে বেশ কয়েক গুণ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের আগে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স নিজেদের যুদ্ধজাহাজের ডেকে যুদ্ধবিমান ল্যান্ড করাতে সক্ষম ছিল। চিনও এই কৌশল আয়ত্ত করেছে।

জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান যতই গর্ব করুক না কেন, সেই গর্ব চুরমার করতে তেজস যুদ্ধবিমানকে আরও শক্তিশালী করছে ভারত। লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের নতুন ভ্যারিয়ান্ট তৈরির গবেষণা চালাচ্ছে অ্যারোনটিক্যাল ডিজাইন এজেন্সি (ADA) এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) । প্রাথমিক নকশাও তৈরি। ডিআরডিও জানিয়েছে, তেজস এলসিএ রণতরীর ডেকে সফলভাবে অ্যারেস্টেড ল্যান্ডিং করার পরে এর ‘টুইন ডেক বেসড ফাইটার (TEDBF)’ জেট বানানোর কাজ আরও সহজ হবে।

৩০টি যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে আইএনএস বিক্রান্তে(INS Vikrant)

কোচির শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই রণতরী। ওজন প্রায় ৪০ হাজার টন। এটি বিমানবাহী রণতরী (INS Vikrant) ‘বিক্রান্ত’ ক্লাসের প্রথম যুদ্ধজাহাজ। বিক্রান্ত কথার অর্থ হল সাহসী বা পরাক্রমী। ২৬২ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থের এই বিমানবাহী রণতরীর (INS Vikrant) ডেকে মিগ-২৯ এর মতো যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে।

১৪টি ডেক রয়েছে এই জাহাজের (INS Vikrant)। ২৩০০টি কামরা। জাহাজের নাবিক-সহ মোট ১৭০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। মহিলা অফিসারদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮ নট (প্রায় ৫২ কিলোমিটার)। রানওয়ের দৈর্ঘ্য ৯০ মিটারেরও বেশি। ফলে তেজসের মতো আধুনিক যুদ্ধবিমানও ওঠানামা করতে পারবে এই বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে। এক সঙ্গে ৩০টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ওঠানামা করতে পারবে বিক্রান্ত থেকে। মিগ ২৯ ওঠানামা করার প্রযুক্তি আছে এই যুদ্ধজাহাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানিহিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি

২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির সংস্থার শেয়ার দর হুহু করে কমতে শুরু করে। এখন আরও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গৌতম আদানি । গত এক

গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মানগরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত।

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুরবিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷

নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপিরনতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপির

এইবাংলা ডেস্কঃ নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা করে আজ সকালে টুইট করে বিহারের শাসকদল আরজেডি (RJD)। আরজেডির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিতর্কিত টুইটটি করা হয়। যা নিয়ে পালটা

বিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতাবিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতা

বিজেপির (BJP) বিকাশ রথ যাত্রায় এক মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। পরিস্থিতি এমন দাঁড়াল প্রকাশ্যেই নিজের কুর্তা খুলে বোতলের জল দিয়ে হাত-মুখ ধুতে হল তাঁকে। এমনই এক

মুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তিমুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তি

বিশ্বের ধনকুবেরদের তালিকায় থাকা মুকেশ আম্বানিকে (mukesh ambani) চেনে না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুশকিল। শুধুমাত্র মুকেশ আম্বানিই নয়, তাঁর পরিবারের প্রায় সকল সদস্যকেই বেশিরভাগ সময় সংবাদ শিরোনামে