কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া


দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে কলকাতায়।

আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর ২১ এপ্রিল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই দুই দিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

এই সপ্তাহে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে রোদের তেজ কিছুটা কমতে পারে কলকাতায়। আকাশ কিছুটা মেঘলা থাকলেও থাকতে পারে। ২০, ২১ এবং ২২ তারিখ কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। এরপর ধীরে ধীরে কলকাতার তাপমাত্রা নেমে যাবে। এরপর ২৩ ও ২৪ এপ্রিল তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও আশেপাশের এলাকায়।

২১ তারিখ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এই সবকটি জেলায় আগামিকালকের জন্য জারি থাকবে কমলা সতর্কতা। বৃষ্টির পর অবশ্য তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এই জেলাগুলিতে।

২১ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এরপর ২২ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ২২ এপ্রিল বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

এদিকে ২৩ এবং ২৪ তারিখও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে এরপর থেকে ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।

আগামী ২৩ ও ২৪ এপ্রিল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। ২৩ তারিখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং ২৪ তারিখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে এই দুই দিন বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হতে পারে। ঘাম হতে পারে।

২৩ ও ২৪ এপ্রিল, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি সব জেলাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সিপিএম নেতার বিরুদ্ধে । বছর পঁচিশের ওই মহিলা বুধবার ভাতার থানার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,বিয়ে করার প্রলোভন

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুররাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্কবকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা