দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC - Ei Bangla
Ei Bangla Uncategorized,লাইফস্টাইল দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC

দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC


বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ। বেলা বাড়ার সাথে সাথে বইছে লু। রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে, কোথাও আবার ৪০ ডিগ্রির বেশি। এই অবস্থায় দুপুরে যে একটু শান্তিতে মানুষ ঘুমাবে সে উপায় নেই।যারা অর্থবান ব্যক্তি তাদের বাড়িতে এসি(AC) কিংবা কুলার রয়েছে। কিন্তু যারা টিনের ছাউনির ঘরেতে থাকে তাদের কথা একবার ভাবুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও বাড়ে। পাশাপাশি ঘরের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এমত পরিস্থিতিতে আপনি ঘর ঠান্ডা রাখতে পারেন মাত্র ২০ টাকার খরচে নিজের হাতেই বানিয়ে ফেলতে পারেন মিনি এসি(Mini AC)। এই সহজ উপায়ে আপনার ঘর কয়েক ঘন্টা জন্য বেশ ঠান্ডা থাকবে। যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে এক্সটা ২০ টাকা খরচ করারও প্রয়োজন নেই।

(১)ঘর ঠান্ডা রাখতে প্রথমে প্রয়োজন একটা টেবিল ফ্যান। যা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রথমে দুটি এক লিটারের জলের বোতল নেবেন। তারপর জলের বোতলের পিছন দিকটা গোল করে ছুরি দিয়ে কেটে নেবেন। এমন ভাবে কাটবেন যাতে পুরোটা বাদ না যায়। বোতলের কাটা অংশের কিছুটা মূল বোতলের সঙ্গে জুড়ে থাকবে।

(২)দ্বিতীয় ধাপে একটি লোহার সরু রড গরম করে বোতলের পিছন দিকে কয়েকটি সার বদ্ধ ভাবে ছিদ্র করে নেবেন। এই ছিদ্রগুলি আপনি লোহার রড ছাড়াও যে কোন ধারালো অস্ত্র দিয়ে করতে পারেন। ছিদ্র গুলি করার সময় প্রথমে বোতলটি দুই ভাগে ভাগ করে নেবেন। ছিদ্র গুলি বোতলের পিছন দিকের অংশগুলিতে করবেন। সামনের দিকের অংশে ছিদ্র করবেন না।

(৩)সরু তার ওই ছিদ্র গুলি দিয়ে গলিয়ে বোতল দুটি উল্টে টেবিল ফ্যানের পিছনে বেঁধে দেবেন। বোতলটি উল্টো ভাবে বাঁধবেন অর্থাত্‍ বোতলের মুখের অংশ থাকবে নিচের দিকে। যাতে সেখানে জল কিংবা বরফ রাখলে নিচে না পরে।

(৪)এই নিচের দিকে অংশে অর্থাত্‍ বোতলটির মুখের দিকে কিন্তু কোন ছিদ্র থাকবে না। বোতলের ওই অংশে রাখতে হবে কিছুটা বরফ। যদি বাড়িতে বরফ না থাকে মাত্র ১০ থেকে ২০ টাকা খরচ করে বাজার থেকে বরফ কিনে আনতে পারেন।

এবার ফ্যান চালালে দেখবেন কিছুক্ষণের জন্য হলেও আপনার ঘর বেশ ঠান্ডা রয়েছে। এই উপায়ে আপনার দুপুরের ঘুম কয়েক ঘণ্টার জন্য আরামদায়ক হবে। বাইরের তীব্র দাবদাহ অনুভব করতে পারবেন না। যদিও এক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার ভয় নেই। কারণ বরফ গলে জল বোতলের নিচের অংশতেই পড়ে থাকবে। শুধু খেয়াল রাখবেন যে অংশে বরফ রাখছে সেখানে যেন কোন ছিদ্র না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে

দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ

গর্ভাবস্থায় কত দিন সহবাস করা নিরাপদ? অবশ্যই জেনে নিনগর্ভাবস্থায় কত দিন সহবাস করা নিরাপদ? অবশ্যই জেনে নিন

অনেকের মনেই প্রশ্ন জাগে গর্ভাবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস বা সেক্স করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না। বিশেষ করে নারীদের মনেই বেশি সন্দেহ জাগে যে গর্ভবতী অবস্থায় মিলন করা

চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহেরচিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহের

৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশেন তাওয়াং সেক্টরে ভারত-চিন সেনা সংঘাত নিয়ে সরগরম সংসদ। সরকারের বক্তব্যের দাবিতে বিরোধীদের হাঙ্গামার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এই প্রেক্ষিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয়

শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?

পুরুষ-নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মদনা কে না চায়৷ রতিক্রিয়ায় সঙ্গী পারদর্শী না হলে ,এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিছুই হতে পারে না৷ আরো পড়ুন- যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার

শাস্ত্রমতে মকর সংক্রান্তির মাহাত্ম্য কী? কী বলে জ্যোতিষ শাস্ত্রশাস্ত্রমতে মকর সংক্রান্তির মাহাত্ম্য কী? কী বলে জ্যোতিষ শাস্ত্র

পৃথিবীর সাপেক্ষে সূর্য প্রত্যেক রাশিতে এক মাস (৩০ দিন) অবস্থান করে। প্রত্যেক ৩০ ডিগ্রি অন্তর রাশি পরিবর্তনকালকে বিভিন্ন সংক্রান্তি হিসাবে চিহ্নিত করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে রাশিচক্রে ১২টি রাশির অবস্থান।

পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খানপুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খান

সেই প্রাচীনকাল থেকে পুরুষেরা তাদের যৌনক্ষমতা বাড়াতে নানা পদ্ধতি অনুসরণ করে আসছে। যৌন উত্তেজনা বৃদ্ধি, যৌন স্বাস্থ্য ভালো রাখা, বীর্যের মান উন্নয়ন, যৌন শক্তি বৃদ্ধি করার জন্য প্রাকৃতিতেই রয়েছে যৌনউদ্দীপক