১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে - Ei Bangla
Ei Bangla Uncategorized,ভারত ১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে

১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে


দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে একটি ঘোষণা করেছে তিরুমালা তিরুপতি মন্দির ( Tirupati temple) কর্তৃপক্ষ। সেই শ্বেতপত্রে ফিক্সড ডিপোজিট, সোনা সহ সমস্ত সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে। মন্দিরের ট্রাস্ট জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১০.৩ টন সোনা রাখা আছে। তার বাজার মূল্য ৫৩০০ কোটি টাকা। ১৫,৯৩৮ কোটি নগদ টাকাও ব্যাঙ্কে জমা দেওয়া আছে।

আরো পড়ুন- বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমা

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমান বোর্ড সেই ২০১৯ সাল থেকে তাদের বিনিয়োগের গাইডলাইনকে জোরদার করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হচ্ছিল যে মন্দিরের বাড়তি সম্পদকে অন্ধ্রপ্রদেশ সরকারের নিরাপত্তাবৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

ট্রাস্ট জানিয়েছে, বাড়তি টাকা নির্দিষ্ট ব্য়াঙ্কেই বিনিয়োগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীভরির ভক্তদের জানানো হচ্ছে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কোনও বিষয়ে বিশ্বাস করবেন না। নগদ টাকা ও সোনা যেটা বিভিন্ন ব্যাঙ্কে বিনিয়োগ করা হচ্ছে সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে।

একটি ইংরাজি সংবাদমাধ্যম সূত্রে খবর, তিরুমালা তিরুপতি দেবস্থানমের মোট সম্পদের পরিমাণ ২.২৬ লাখ কোটি।২০১৯ সালে ব্যাঙ্কে বিনিয়োগের পরিমাণ ছিল ১৩,০২৫ কোটি। বর্তমানে তা বেড়ে হয়েছে, ১৫,৯৩৮ কোটি।

সূত্রের খবর, ২০১৯ সালে ৭৩৩৯.৭৪ টন সোনা গচ্ছিত ছিল। গত তিনবছরে ২.৯ টন যুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

MiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কেMiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কে

ভারতের রণতরী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল যুদ্ধবিমান মিগ-২৯কে (MiG-29K)। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে

Breaking: অবশেষে কেন্দ্রের ডাকে সারা দিল এই ৫ টি দলBreaking: অবশেষে কেন্দ্রের ডাকে সারা দিল এই ৫ টি দল

আগামী ২৮ মে দিল্লিতে নয়া সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। তবে এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আহ্বান না জানানোয় বিতর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ১৯ টি বিরোধী দল অনুষ্ঠান বয়কট করেছে।

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের

প্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধির টাকা নেই সরকারেরপ্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধির টাকা নেই সরকারের

বাড়ছে না পিএফের আওতায় থাকা প্রবীণ নাগরিকদের পেনশন। বছরের পর বছর ধরে উঠতে থাকা এই দাবিতে কর্ণপাতই করছে না কেন্দ্র। যুক্তি একটাই—টাকা নেই। সম্প্রতি মোদি সরকারের অর্থমন্ত্রক সংসদেই সাফ জানিয়ে

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুরবিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের