রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্ট - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্ট

রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্ট


রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আগামী দু’মাসের মধ্যে আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, উচ্চ আদালতের নির্দেশ, বন সহায়ক পদে ২ হাজার জনের নিয়োগের যে তালিকা তৈরি হয়েছিল, আগামী ২ মাস পর তা বাতিল করতে হবে। ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে তৈরি করতে হবে নতুন তালিকা। পুরনো তালিকায় থাকা কারও নাম যদি নতুন তালিকা থেকে বাদ যায়, তা হলে তাঁর চাকরি বাতিল হতে পারে বলে জানিয়ে দিয়েছে আদালত।

আরো পড়ুন- প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০২০ সালে বন সহায়ক পদে নিয়োগের প্রক্রিয়ায় বেশ কিছু ক্রটি ছিল বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাই কোর্টে। মামলাকারীর দাবি, ত্রুটি সংশোধন না করেই নিয়োগ করেছিল রাজ্য। বুধবার সেই মামলায় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ জানায়, আগের নিয়োগ প্রক্রিয়ায় গলদ রয়েছে। নির্দেশ, আবার নতুন করে ইন্টারভিউয়ের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্রবিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্র

মালদাঃ বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো দাবি মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজবাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ

দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা

BREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তাBREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা করা হয়। আজ রোড শো ঘিরে জোরদার করা

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই

হাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথহাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথ

এইবাংলা ডেস্কঃ অসম্পূর্ণ হাত নিয়ে জন্মানো ছেলেকে ছেড়ে চলে গেছেন মা। ঠাকুমা ও পিসি তিল তিল করে বড় করেছেন সেই ছেলেকে। দুই হাত না থাকায় নাম রেখেছিলেন জগন্নাথ। খর্বকায় হাতে

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা