শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ


আরবসাগরের ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তবে এটি শক্তি বাড়িয়ে ক্রমেই ভারতীয় উপকূল থেকে দূরে যেতে থাকবে। অপরদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় দূরে যেতেই শক্তি বাড়াতে শুরু করেছে বঙ্গোপসাগরের সিস্টেমটি। তবে এই সিস্টেমটি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে কোনও আপডেট দেয়নি হাওয়া অফিস।

চারদিন আগে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমারের আরাকান অঞ্চলের উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। বিগত তিন-চাদিন ধরে সেটি সেখানেই অবস্থান করছিল। আজ সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। জানা গিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে শক্তি বৃদ্ধি করতে পারছিল না এই সিস্টেমটি। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপের শক্তি বাড়বে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন- ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

হাওয়া অফিস জানিয়েছে, আজ মায়ানমার উপকূল লাগোয়া পূর্বমধ্য বঙ্গোপসাগর, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ তামিলনাড়ু ও পশ্চিম শ্রীলঙ্কা লাগোয়া দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে প্রায় ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইবে। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের এই সিস্টেমের জেরে ঝোড়ো হাওয়া জারি থাকবে।

এদিকে এই ঘূর্ণাবর্তের জেরে বর্ষার আগমনের আগেই ভিজছে উত্তরপূর্ব ভারত। এই নিম্নচাপের জেরে উত্তরপূর্ব ভারতে বিগত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। মৌসম ভবনের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১০ জুন অসম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর আগে অসম, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টি দেখা গিয়েছে এর জেরে। এদিকে উপকূলীয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টি হতে পারে।

অপরদিকে আরব সাগরের ঘূর্ণিঝড় এবং মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে আগামী ৩-৪ দিনের মধ্যে বর্ষার আগমন ঘটবে। তবে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কবে ঢুকবে, তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারছে না হাওয়া অফিস। ফলে শনিবার পর্যন্ত তাপপ্রবার জারি থাকবে দক্ষিণের একাধিক জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকাপঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়াকমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা