ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি


এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে জানিয়েদেন যে ব্যারাকপুর থেকেই ভোটে লড়বেন তিনি। তবে কোন দলের প্রতীকে ব্যারাকপুরে প্রার্থী হবেন? তা অব্শ্য খোলসা করলেন না অর্জুন সিং।

সূত্রের খবর৷ গতকালই অর্জুনকে বোঝাতে ফোন করেছিলেন ফিরহাদ হাকিম৷ যদিও তাতে মন গলেনি অর্জুনের৷ বরং এ দিন সকালে সুর চড়িয়ে ব্যারাকপুরের সাংসদ হুঙ্কার দিয়ে বললেন, ‘এবার ব্যারাকপুরে পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং৷’

তবে তিনি যে শিবির বদল করছেন তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন অর্জুন। তার গলায় আজ নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গিয়েছে। অর্জুনের অফিস থেকে সরানো হয়েছে মমতা অভিষেকের ছবি। তবে কোন দলের প্রতীকে ব্যারাকপুরে প্রার্থী হবেন? তা অব্শ্য খোলসা করলেন না অর্জুন সিং। আর সেখানেই উঠেছে প্রশ্ন, তবে কি ফের পদ্মপথে অভিমানী অর্জুন? নাকি লড়বেন নির্দল হয়েই নিজস্ব প্রতীকে? জিইয়ে রাখলেন জল্পনা।

যদিও অর্জুনের হুংকারের প্রতিক্রিয়া দিতে চাননি ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন আমার লড়াই অর্জুনের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে। অর্জুন পরিণত রাজনীতিবিদ আমার মনে হয় না ও বারবার দলবদল করা ভুলটা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

চলছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষচলছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ

বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার কলকাতাতেও চলছে বৃষ্টি। ইতিপূর্বে বৃষ্টির গতিবেগ বেশি থাকলেও বর্তমানে কলকাতায় হালকা বৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে ঠাণ্ডা আবহাওয়া বজায় রয়েছে কলকাতায়।

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গেউত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব। দেশ বিদেশ থেকে পাখিপ্রেমীরা ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গে। জঙ্গলে, পাহাড়ে ঘুরছেন পর্যটকরা। কাঁধে আধুনিক ক্যামেরা। কেউ আবার মনের ক্যামেরায় তুলে রাখছেন পাখির ছবি। কখনও চিলাপাতা, কখনও কোদালবস্তি

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কামুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি