Madhyamik 2023: কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? জেনে নিন - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) Madhyamik 2023: কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? জেনে নিন

Madhyamik 2023: কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? জেনে নিন


২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023)। প্রতিবারের মত এবারও বাংলা পরীক্ষা দিয়েই শুরু। এরমধ্যেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করার নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা পর্ষদ।

গতকাল নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এই সংক্রান্ত নোটিশ। যেই নোটিশে বিস্তারিত জানানো হয়েছে, কবে থেকে পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে এটি সংগ্রহ করতে পারবেন। কী জানানো হয়েছে নোটিশে?

পরীক্ষার আগেই সমস্ত পরীক্ষার্থীকে সংগ্রহ করতে হবে অ্যাডমিট কার্ড। নিজের নিজের এলাকার ক্যাম্প অফিস থেকে স্কুলগুলোকে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার স্বাক্ষর করা চিঠি নিয়েই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। সময় দেওয়া হয়েছে সকাল ১১টা থেকে বিকেল ৫টা। এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে সেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১৫ই ফেব্রুয়ারি থেকে। অবশ্যই সেটি যেন পরীক্ষার্থীরা সংগ্রহ করে তাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন- গত ১০০ বছরের সেরা সিনেমা ‘পাঠান’, ছবি নিয়ে প্রশংসা অনুপম খেরের

উল্লেখ্য, যদি অ্যাডমিট কার্ড জনিত কোনও সমস্যা অথবা নিজেদের তথ্য কোনও ভুল থাকে তবে অবশ্যই বোর্ডের রিজিওনাল কাউন্সিল অফিসে সেই অ্যাডমিট কার্ড এবং সমস্যা লিখিত একটি চিঠি নিয়ে ২০ ফেব্রুয়ারির মধ্যেই জমা দিতে হবে। ২০ তারিখের একদিন দেরি হলেও কোনওরকম কারেকশন করে দেওয়া হবে না। অবশ্যই সেই সমস্যা যেন স্কুলে জানায় পড়ুয়ারা, সেই উল্লেখও করা হয়েছে।

প্রসঙ্গত, বছর দুয়েক পর এবার একদম পুরনো নিয়মে মাধ্যমিক। পরীক্ষা নিয়ে কোনওরকম বিধি নিষেধ এখনও জানানো হয়নি। পড়ুয়াদের সবরকম ভাবে যাতে সুবিধা দেওয়া যায়, সেদিকেও লক্ষ্য রাখবেন স্কুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রীমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের পয়লা তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে

নবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমারনবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাই অভিযানকে কেন্দ্র করে মারামারি, হুড়োহুড়ি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রীকি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে

বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িওবদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও

মেট্রোর মতোই এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি