গত ১০০ বছরের সেরা সিনেমা ‘পাঠান’, ছবি নিয়ে প্রশংসা অনুপম খেরের - Ei Bangla
Ei Bangla বিনোদন গত ১০০ বছরের সেরা সিনেমা ‘পাঠান’, ছবি নিয়ে প্রশংসা অনুপম খেরের

গত ১০০ বছরের সেরা সিনেমা ‘পাঠান’, ছবি নিয়ে প্রশংসা অনুপম খেরের


পাঠান’ (Pathan) মুক্তির পর দু সপ্তাহ প্রায় অতিক্রান্ত। কিন্তু ব্যবসার গতি কমার নাম নেই। এতদিন পরেও এখনো বক্স অফিসে রাজত্ব করছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি। সব রেকর্ড ভেঙে শাহরুখের ‘পাঠান’ এখন দেশের সবচেয়ে সুপারহিট ছবি। এই ছবির মুক্তির আগে থেকেই নানা বিতর্ক। এমনকী, গেরুয়া শিবির এই ছবিকে বয়কট করার ডাকও দিয়েছিলেন। তবে আপাতত, সব বয়কট গ্যাংয়ের মুখে ছাই দিয়ে ‘পাঠান’ (Pathaan) এগিয়ে চলেছে দুর্বার গতিতে। ঠিক এই সময়ই এই ছবির প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা অনুপম খের। গেরুয়া শিবিরের একনীষ্ঠ ভক্ত বলে পরিচিত অনুপমের কথায়, গত একশো বছরে এ ধরনের ছবি তৈরি হয়নি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের আরও জানান, ”দর্শক ট্রেন্ডে গা ভাসিয়ে ছবি দেখতে যান কি? কেউ যান না। যদি ছবির ট্রেলার ভাল লাগে অবশ্যই দর্শক যাবেন। লোকে তো মনে মনে ঠিকই করে নেন, আমাকে এই ছবিটা দেখতে হবেই।”

আরো পড়ুন- ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর

অন্যদিকে, ‘পাঠান’ (Pathaan) মুক্তির আগে থেকেই ‘রেশরম রং‘ গানটির ভিডিও নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনির বিরোধিতায় সরব হয় একাধিক হিন্দু সংগঠন থেকে বিজেপি নেতারা। এমনকী কিং খানের ছবি বয়কটেরও ডাক ওঠে। কিন্তু যাবতীয় বিতর্কে জল ঢেলে হিন্দি ছবির জগতে নয়া ইতিহাস রচনা করে ‘পাঠান’। ছবি মুক্তির পরে অবশ্য দেখা যায়, গানটির ওই দৃশ্যটিতে কাটছাঁট করা হয়েছে। এবার আদিত্যনাথের মুখে শোনা গেল ‘রেশরম রং’ প্রসঙ্গ। তাঁর দাবি, স্ক্রিনে কী দেখানো হচ্ছে, সে বিষয়ে পরিচালকের আরও সতর্ক হওয়া উচিত।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Yogi Adityanath) কথায়, “একটা ছবি যখন তৈরি করা হচ্ছে, তখন পরিচালকের মাথায় রাখা উচিত তিনি কী ধরনের দৃশ্য তুলে ধরছেন। কোনও দৃশ্য বিতর্কের জন্ম দিতে পারে কিংবা মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে।” এরপরই জানান, “যে কোনও শিল্পী, সাহিত্যিককেই তাঁর প্রাপ্য সম্মান দেওয়া উচিত। উত্তরপ্রদেশে ছবি তৈরির ক্ষেত্রে কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা

যৌনমিলনের সময় কী কী সাউন্ড বা শব্দ পার্টনারকে চরম উত্তেজনা এনে দেয়!যৌনমিলনের সময় কী কী সাউন্ড বা শব্দ পার্টনারকে চরম উত্তেজনা এনে দেয়!

যৌনমিলনের সময় পার্টনারের সঙ্গে কথা বলাটা খুবই জরুরি, এরই মধ্যে আরও উত্তেজক হিসেবে কাজ করে কিছু শব্দ। যৌনতার সময় সেটিকে আরও আকর্ষণীয় করে তোলে এই শব্দগুলি। সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনমিলনের

Nusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহানNusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান

আবারও শিরোনামে অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বিতর্ক ও সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে এবার পেখম মেলে নাচ করাবর আহ্বান জানাচ্ছেন তারকা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার

শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রীশ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রী

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী। তিনি যা করেন, যা বলেন সবই ভাইরাল হয়। ক্যামেরার সামনে থেকে ক্যামেরার আড়াল, সবকিছু নিয়েই চর্চা হয়। ফোটোশ্যুট থেকে এক্সারসাইজ, ঘুরতে যাওয়ার ছবি– নিজের জীবনের

চরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা, ঘুরতে গিয়ে শীতল বিছানায় ছড়ান উষ্ণতা! রইল টিপসচরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা, ঘুরতে গিয়ে শীতল বিছানায় ছড়ান উষ্ণতা! রইল টিপস

প্রচণ্ড গরম। একেবারে টেকা দায়। এরমধ্যে সঙ্গীকে নিয়ে পাহাড়ে যাওয়ার প্ল্যান? কোথায় যাবেন, কী কী করবেন, তা নিয়ে নানা আলোচনা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এই ট্রিপকে কীভাবে ইন্টারেস্টিং করা

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়