অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে - Ei Bangla
Ei Bangla ভারত অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে


অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাই প্রহ্লাদ মোদী গাড়ি দুর্ঘটনায় আহত হন। ছেলে, পুত্রবধূ ও নাতির সঙ্গে বান্দিপুরে যাচ্ছিলেন তিনি। কর্নাটকে যাওয়ার পথে মাইসুরুতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁরা গাড়ি। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ভাইকে জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

আরো পড়ুন- চলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলও

উল্লেখ্য, চলতি মাসেই শেষ হয়েছে গুজরাট বিধানসভা ভোট। সেখানে বিরাট জয় পেয়েছে বিজেপি। দ্বিতীয় দফার ভোটের মুখে গান্ধীনগরে প্রচারে গিয়ে মা-র সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ওই দিন মা-র পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। মা-র সঙ্গে বসে চা খেতে খেতে কিছুক্ষণ গল্পও করেছিলেন তিনি। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রধানমন্ত্রী মা হীরাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোনভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন।

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের

প্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধির টাকা নেই সরকারেরপ্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধির টাকা নেই সরকারের

বাড়ছে না পিএফের আওতায় থাকা প্রবীণ নাগরিকদের পেনশন। বছরের পর বছর ধরে উঠতে থাকা এই দাবিতে কর্ণপাতই করছে না কেন্দ্র। যুক্তি একটাই—টাকা নেই। সম্প্রতি মোদি সরকারের অর্থমন্ত্রক সংসদেই সাফ জানিয়ে

ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রেরভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) এবার গরুকে আলিঙ্গন (Cow Hug Day)। মোদি সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি (Notice) । ১৪ ফেব্রুয়ারি (14th February) গরুকে আলিঙ্গন দিবস ((Cow Hug Day) পালনের বিজ্ঞপ্তি। ‘গরু

২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী

আজ দেশবাসীর উদ্দেশ্যে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তিনি বলেন, ’২৮ মে, ২০২৩ ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বাধীনতার ৭৫ বছরে নতুন উপহার নতুন

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবকমোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা