এবার গরমকে বলুন বাই বাই! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে - Ei Bangla
Ei Bangla ভারত এবার গরমকে বলুন বাই বাই! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে

এবার গরমকে বলুন বাই বাই! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে


ভারতে আসছে এক নতুন ধরনের বৈদ্যুতিন পাখা, যা ঘরের তাপমাত্রা কমিয়ে আনতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই দাবি করেছে এই ফ্যান কোম্পানি।

আসলে ওরিয়েন্টেড লিমিটেড নামক একটি কোম্পানি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে ক্লাউড ৩ ফ্যান। এই ফ্যান লঞ্চিংয়ের বিষয় ঘোষণাও করে দিয়েছে কোম্পানি। বলা হয়েছে যে ভারতে এই প্রথম উন্নত ‘ক্লাউডচিল’ প্রযুক্তি দ্বারা চালিত এমন কুলিং ফ্যান। আপনি জেনে অবাক হবেন যে এই ফ্যান দিয়ে শুধু ঠাণ্ডা হওয়া পাওয়া যায় তা কিন্তু নয় বরং ঘরের তাপমাত্রাকে কমিয়ে দিতে পারে এই ফ্যান। নির্মাতা সংস্থার দাবি, ‘ক্লাউড ৩ কুলিং ফ্যান’ (cloud e cooling fan) -এর নকশাই একদম স্বতন্ত্র। এতে রয়েছে ৪.৫ লিটার ক্ষমতা সম্পন্ন একটি জলের ট্যাঙ্ক। ঠান্ডা হাওয়ার রহস্য এটাই। এই জল প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ঘর ঠান্ডা করতে পারবে। ঘরের তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনতে পারবে। সংস্থার এমডি এবং সিইও রাকেশ খান্না বলেন ক্লাউড ৩ কুলিং ফ্যান এবং এর ক্লাউডচিল প্রযুক্তি একেবারে নতুন। এতে রয়েছে একটি ইন-বিল্ট ক্লাউড চেম্বার।

ফ্যান থাকা ইন-বিল্ট ক্লাউড চেম্বার জলকে অনেকটা মেঘের মতো ন্যানো পার্টিকেলে রূপান্তরিত করে। আর এই ফ্যান অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা ব্লেড গুলি ঠান্ডা বাতাস গোটা ঘরে ছড়িয়ে দেয়। রাকেশ খান্না আরো জানান যে ওরিয়েন্টের প্রিমিয়াম বিভাগের এই ফ্যান গুলি লোকেদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। আর বিশেষ করে ভারতের মতো দেশে এমনটা হওয়ার সম্ভবনা বেশি রয়েছে। তবে এই ফ্যান এখন শুধু নির্দিষ্ট কিছু দোকানেই শুধুমাত্র পাওয়া যাবে।

তবে প্রশ্ন হচ্ছে যে সত্যি কি ফ্যান থেকে মেঘ বেরিয়ে আসবে ? কিন্তু একটা কথা বলা যেতে পারে যে মেঘ বেরোক কিংবা ন বেরোক ফ্যানের সুখ আপনি ভালো করেই উপভোগ করতে পারবেন। সাড়ে চার লিটার জলের ট্যাঙ্কটিতে অনায়াসে ভরে দেওয়া যাবে বরফ ঠান্ডা জল, যদি কেউ অতিরিক্ত শীতলতা চান। সেই সঙ্গে চাইলে সুগন্ধি মিশিয়েও দেওয়া যায়। ঘরের পরিবেশ বদলে যাবে মুহূর্তে। ৮ ঘণ্টা স্থায়ী থাকবে এই ব্যবস্থা। এছাড়া এই ফ্যানের ডিজাইনটা বেশ স্টাইলিশ ও সুন্দর। আর যখন এই ফ্যানটি চলে তখন কোনো রকম শব্দ হয়না অথচ হাওয়ার প্রবাহ তুলতে পারে এটি। আর এই ফ্যান চালনা করার ম জন্য রিমর্ট কন্ট্রোলের সুবিধাও রয়েছে। আপনি এই ফ্যান প্রাথমিক সীমিত সময়ের অফারে অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে এই ফ্যান কিনতে পারবেন। আগামী দিন গুলিতে এই ফ্যান খুচরো দোকানেও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁটরেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট

উঁট খেপলে তার মালিককেও ছাড়ে না! পুরনো এই প্রবাদ বাক্যই যেন সত্যি হল রাজস্থানের বিকানেরে। বেঁধে রাখার ‘শাস্তি’ হিসেবে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট। শুধু তাই নয়!

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারেরবায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোরত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো। ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি

আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসেরআইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের

আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগলো ভারতীয় নৌ-সেনা। যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে সফলভাবে অ্যারেস্টেড ল্যান্ডিং করল যুদ্ধবিমান তেজস। প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটি তার গতি কমিয় শূন্যতে নিয়ে আসতে

যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতারযৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতার

নিউজ ডেক্সঃ বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা জনার্দন মিশ্র (Janardan Mishra)। বর্তমান সময়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন পদক জয়ী কুস্তীগিররা। সর্বভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার প্রধান ব্রিজ