তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED

তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED


পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে কলকাতা হাইকোর্টে। যা দেখে একদিকে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে ভর্ৎসনার মুখে পড়ল ইডি এবং রাজ্য সরকার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট–সিবিআই এই দুই কেন্দ্রীয় সংস্থাকেই ওই মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ শুক্রবার আদালতে ইডি’‌র জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতি অমৃতা সিনহা ভর্ৎসনা করে বলেন, ‘একেবারেই সন্তোষজনক নয়।’ রাজ্যকেও ভর্ৎসনা করে বিচারপতির প্রশ্ন, সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেও কেন সেই মামলা তোলা হল?‌

এদিকে আজ, শুক্রবার পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করে ইডি। সেই রিপোর্ট দেখে কার্যত ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। আর ভর্ৎসনা করে ইডির উদ্দেশে বলেন, ‘‌এই রিপোর্টে তদন্তের কোনও অগ্রগতির উল্লেখ নেই। যা রিপোর্টে লেখা, তার সবটাই আমার জানা। তাহলে পুরনো তথ্য মুখবন্ধ খামে দেওয়ার অর্থ কী? এখানে নতুন কী আছে?’‌ জবাবে ইডি’‌র আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘মূল তদন্ত সিবিআই করছে। ফলে তার উপর নির্ভর করে রিপোর্ট তৈরি করা হয়েছে।’‌

আরো পড়ুন- ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

তারপর ঠিক কী ঘটল?‌ আজ পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় কলকাতা হাইকোর্টে। তা দেখে কার্যত অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা ভর্ৎসনা করে বলেন, ‘‌এই রিপোর্ট একেবারেই সন্তোষজনক নয়। এই রিপোর্টে নতুন কী রয়েছে সেটা পরিষ্কার নয়। রিপোর্টে উল্লেখ করা সব পদক্ষেপই আদালতের আগের নির্দেশে রয়েছে। এখানে নতুন কিছু দেখতে পেলাম না। তদন্তের গতি এত শ্লথ কেন?’‌

রাজ্যকে কেমন ভর্ৎসনা শুনতে হল?‌ এই মামলায় আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারেনি সিবিআই। তারা আর একটু সময় চেয়েছে। তখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী শুনানিতে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে। আগামী ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে এই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়। রাজ্য সরকারের পক্ষের আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় এই কথা জানালে বিচারপতি অমৃতা সিনহা ভর্ৎসনা করে বলেন, ‘এটা কী! যাঁরা মামলা করছেন, তাঁরা কি বিনা পয়সায় করছেন? কাদের টাকায় এই মামলা হচ্ছে? এটা কী ধরনের অবস্থান?’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভাশান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা

মালদা,২৫ ডিসেম্বর : প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন বিধায়ক শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান

পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলেপঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

মালদাঃ কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কেউই। শাসক দল থেকে শুরু করে

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপশক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ

আরবসাগরের ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তবে এটি শক্তি বাড়িয়ে ক্রমেই ভারতীয় উপকূল থেকে দূরে যেতে থাকবে। অপরদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় দূরে যেতেই শক্তি বাড়াতে শুরু করেছে বঙ্গোপসাগরের সিস্টেমটি। তবে এই

খণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকাখণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকা

বর্ধমানঃ টোল ট্যাক্স আদায়ের কাউন্টারে দুষ্কৃতী হামলা। টোলের কর্মীদের ব্যাপক মারধর করে আড়াই লক্ষাধিক টাকা লুট করে টোল ট্যাক্স আদায়ের দুটি অফিসে আগুন ধরিয়ে দিল এক দল দুষ্কৃতী। বুধবার ঘটনাটি