খণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ খণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকা

খণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকা


বর্ধমানঃ টোল ট্যাক্স আদায়ের কাউন্টারে দুষ্কৃতী হামলা। টোলের কর্মীদের ব্যাপক মারধর করে আড়াই লক্ষাধিক টাকা লুট করে টোল ট্যাক্স আদায়ের দুটি অফিসে আগুন ধরিয়ে দিল এক দল দুষ্কৃতী। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Burdwan) খণ্ডঘোষের শশঙ্গা অঞ্চলে। মারধরের ঘটনায় জখম কমপক্ষে ৬ জন। গুরুতর জখম অবস্থায় এক টোল কাউন্টারের কর্মীকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খন্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে বলে জানা গিয়েছে। টোল কাউন্টারে লুটপাট চালানো ও আগুন ধরিয়ে দেওয়ার নেপথ্যে কি কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

অগ্নিকাণ্ডে ভস্মীভূত টোল কাউন্টারের মালিক ফিরোজ হোসেন বলেন, বালির গাড়ি থেকে এক বছর টোল আদায়ের জন্য খণ্ডঘোষের শশঙ্গা গ্রাম পঞ্চায়েত গত ২৪ ফেব্রুয়ারি দরপত্র জমা দেওয়ার দিন নির্দিষ্ট করে। তিনটি জায়গায় টোল কাউন্টার বসানোর জন্য তিনি ৪ কোটি ৪৫ লক্ষ টাকা দরপত্র দিয়ে পঞ্চায়েত থেকে টোল আদায়ের জন্য মনোনীত হন। চলতি বছরের ৩ মার্চ পুরো টাকাটা পঞ্চায়েত অফিসে জমা দিয়ে তিনি টোল আদায়ের অনুমতি পত্র হাতে পান। টোল আদায়ের জন্য জনা কুড়ি পঁচিশ ছেলেকে তিনি নিয়োগ করেছেন। কর্মীদের থাকা, খাওয়া ও বিশ্রামের জন্য টোল কাউন্টার গুলির কাছে অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে। ফিরোজ হোসেনের অভিযোগ, এদিন দুপুর আড়াইটা নাগাদ তার দুটি টোল কাউন্টার অফিসে এলাকার একদল দুষ্কৃতী চড়াও হয়। টোল কাউন্টারে থাকা কর্মীদেরকে ব্যাপক মারধর করে, তাদের তিনটে বাইক ভাঙচুর করে। এমনকি কর্মীদের কাছে থাকা মোবাইল ফোন, আই ফোন গুলিও কেড়ে নেয়। কর্মীদের থাকার দুটি ঘরে ঢুকে গিয়ে ব্যাপক লুটপাট চালায়। গত দুদিন টোল থেকে সংগৃহীত টোল অফিসে থাকা ২ লক্ষ ৮০ হাজার টাকা দুষ্কৃতীরা লুট করে নিয়ে চলে গেছে বলে ফিরোজ হোসেন তার অভিযোগে জানিয়েছেন। একই সঙ্গে ফিরোজ বাবু বলেন দুষ্কৃতী হামলার খবর পেয়েই খন্ডঘোষ থানার পুলিশ ঘটনাচলে পৌঁছে দু তিনজন অভিযুক্তকে আটক করেছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানাবেন বলে ফিরোজ হোসেন জানিয়েছেন।

যদিও এলাকার বাসিন্দারা বলছেন, পঞ্চায়েত থেকে টোল আদায়ের ছাড়পত্র পাওয়ার এক সপ্তাহ আগে থেকেই ফিরোজ হোসেন লোকজন লাগিয়ে বাড়ির গাড়ি থেকে টোল আদায় করা শুরু করে দিয়েছিল। এই কাজে তিনি এলাকার কিছু দুষ্কৃতীদের সহায়তা নিয়েছিলেন। পরে ছাড়পত্র পাওয়ার পর ওইসব দুষ্কৃতীদের আর পাত্তা না দেওয়ায় তারা ক্ষুব্ধ ছিল। এদিনের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন এলাকাবাসী।

শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ ঘোষ বলেন, ঘটনার কথা শুনেছি। যা ঘটেছে সেটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। প্রকাশ বাবু বলেন, এদিন হোলি উপলক্ষে এলাকার কিছু মদ্যপ দুষ্কৃতি টোল কাউন্টার গুলিতে গিয়ে টাকা দাবি করে। তা নিয়ে অশান্তি বাঁধে। ওই সময় দুষ্কৃতি দল টোল কাউন্টারের অফিসে হামলা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে তিনি জানতে পেরেছেন। ছাড়পত্র পাওয়ার এক সপ্তাহ আগে থেকে ফিরোজ হোসেন। লোকজন লাগিয়ে টোল আদায় করছিল বলে যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান প্রকাশ ঘোষ বলেন, ইজারাদার একাধিক একাউন্ট থেকে লিজের ৪ কোটি ৪৫ লক্ষ টাকা মিটিয়েছিল। সেটা যেহেতু নিয়মবহির্ভূত তাই তাকে তখন ছাড়পত্র না দিয়ে টোল আদায় করা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে নিয়ম মেনে ইজারাদার তার নিজস্ব নামের তহবিল থেকে লিজের পুরো টাকাটা পঞ্চায়েতে জমা করলে তারপর তাকে টোল আদায়ের ছাড়পত্র দেওয়া হয়। এই দিনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হচ্ছে বলে প্রধান জানিয়েছেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পত্র জমা পড়লে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনাহাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনা

‘হাতেখড়ি’ পর্ব শুরু হয়েছিল বিকেল ৫টায়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু পরেই, সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক

বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িওবদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও

মেট্রোর মতোই এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি

BREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তাBREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা করা হয়। আজ রোড শো ঘিরে জোরদার করা

সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁসসুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

সুজন চক্রবর্তীর পর এবার সুশান্ত ঘোষ। বাম আমলে ‘চিরকুটে’ চাকরি নিয়ে আরও একবার তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, নিজের পরিবার ও আত্মীয়দের অনেককেই স্রেফ ‘সুপারিশে’র জোরে চাকরি পাইয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনাআজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা

এইবাংলা ডেক্সঃ প্রখর দহনে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতার সর্বোচ্চ

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক