মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক


মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল অন্য কেউ, ভুলবশত তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।

৪ দিনে দুবার চলল গুলি

৪ দিনে দু-বার। মুর্শিদাবাদে ফের চলল গুলি। এবার ডোমকলে (Domkal) গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইল দেখছিলেন পেশায় নির্মাণকর্মী এই যুবক। সেই সময় স্কুটারে করে দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে। একটি লক্ষভ্রষ্ট হলেও, একটি গুলি লাগে ওই যুবকের পেটে।

আরো পড়ুন- সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

অবস্থা আশঙ্কাজনক, ভর্তি হাসপাতালে

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital)। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট অন্য কেউ ছিলেন। ভুলবশত এই যুবককে গুলি করে দুষ্কৃতীরা। হাসপাতালে দাঁড়িয়ে আক্রান্তের এক আত্মীয় বলেছেন, ‘আমার মামা হয়, মামাকে গুলি লেগেছে, অন্য জনকে মারতে গিয়ে ওর লেগেছে।’ আক্রান্তের মা বলেছেন, ‘কোনও শত্রু নেই। কেন মারল কে জানে’।

একের পর এক ঘটনা

মঙ্গলবার, মুর্শিদাবাদের রানিনগরের গুলি করা হয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলিকে। পরের দিন তাঁর মৃ্ত্যু হয়। ওই দিনই বোমাবাজির ঘটনা ঘটে নওদায়। আর, তার তিন দিনের মধ্যেই এবার, ডোমকলে গুলিবিদ্ধ হল এক যুবক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়

স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের

‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলিবিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম

নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশেরনন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের

নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর বিরোধী দলনেতার কেন্দ্রে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার নির্বাচনে জেতার ফলস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করে TMC। এর আগে

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

পঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দুপঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দু

আগামী জুলাইয়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election) হওয়ার এক ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে, সেই সম্ভাবনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দুর্নীতিতে