বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের - Ei Bangla
Ei Bangla ভারত বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের


বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন ভাঙার কাজ। কবে থেকে ফের এই কাজ শুরু করা যাবে সরকার পরবর্তীতে নির্দেশ দিয়ে তা জানাবে। দিল্লি সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্মাণ এবং আবাসন প্রকল্প ধাক্কা খাবে বলে অনেকে আশঙ্কা করছেন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও দিল্লিতে এমন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরো পড়ুন- Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলছে। পরিবেশবিদরা জানিয়েছেন, রাজধানীর বাতাসের গুণমান খুবই খারাপ। গত নভেম্বর মাসে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি দিল্লির বায়ু দূষণ রোধ করতে নির্মাণ কাজ বন্ধের পরামর্শ দিয়েছিল। সেই মতো ব্যবস্থা নেয় দিল্লি প্রশাসন। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে তারা নির্মাণ এবং ভাঙার কাজের উপর লাগাম টানল। কেন্দ্রীয় কমিটির মতে, ইমারত ভাঙা বা নির্মাণ কাজ বন্ধ থাকলে বাতাসে ধূলিকণার পরিমাণ অনেকটাই কমবে। কমবে দূষণের মাত্রাও।

এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এমনই নির্দেশ দিয়েছিল দিল্লি প্রশাসন। তাতে কিছুটা রেহাই মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শীতকালে দিল্লিতে বায়ু দূষণ খুবই ভয়াবহ আকার নেয়। দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গিয়েছে সরকারকে। দূষণ ঠেকাতে এ বছর দীপাবলিতেও রাশ টানা হয় রাজধানীতে। এ ছাড়া কখনও কখনও জোড়-বিজোড় নীতিতে গাড়িও চালানো হয়েছে দেশের রাজধানীতে। এ বার নির্মাণ কাজ বন্ধ রেখে দূষণ ঠেকানোর নতুন দাওয়াই দিল দিল্লি প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টারমাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার (Indian Navy Helicopter)। হোলির দিন মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় দুর্ঘটনাগ্রস্থ হল ভারতীয় নৌসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (Advanced Light Helicopter)। তড়িঘড়ি সেটির জরুরি অবতরণ করানো হয়।

উড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রেউড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে

উড়ালপুল থেকে নীচে পড়ে ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে। শনিবার কেগাঁও-দেগাঁও বাইপাসে ঘটেছে এই ঘটনা। বন দফতর সূত্রে খবর, একই সঙ্গে আরও তিনটি কৃষ্ণসার হরিণ আহত হয়েছে। নতুন তৈরি বাইপাস

ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রেরভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) এবার গরুকে আলিঙ্গন (Cow Hug Day)। মোদি সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি (Notice) । ১৪ ফেব্রুয়ারি (14th February) গরুকে আলিঙ্গন দিবস ((Cow Hug Day) পালনের বিজ্ঞপ্তি। ‘গরু

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়ানারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া

নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া। মা হওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছেন কেরালার তিরুঅনন্তপুরমের বাসিন্দা জাহাদ এবং কোঝিকোড়ের বাসিন্দা জিয়া পাভাল। দু’বছর আগে

উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনেউত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে

বিজেপিশাসিত উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্ত চেয়ে মিছিল করছিলেন সরকারি চাকরিপ্রার্থীরা। তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আহত একাধিক চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে পাল্টা পুলিশের উপর পাথরবৃষ্টির অভিযোগ। এই