পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),রাজনীতি পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে

পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে


আসন্ন পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? তা নিয়ে জোর চর্চা তৃণমূলে। নেতার ব্যাগ, জলের বোতল ইত্যাদি বয়ে যে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টিকিট পাওয়ার মাপকাঠি ঠিক করে দেন। তাঁর বার্তা ছিল, মুখ দেখিয়ে কিংবা এর-ওর ‘কাছের লোক’ হয়ে পঞ্চায়েত ভোটে টিকিট পাব ভাবলে ভুল হবে। মানুষ যাঁকে পছন্দ করেন, শুধুমাত্র তেমন ব্যক্তিকেই টিকিট দেওয়া হবে।

আরো পড়ুন- হেস্টিংস সাহেবের হানাবাড়ি

সেই সূত্রেই আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কারা? তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে জোড়াফুল শিবিরে। গ্রাম বাংলার ভোটে ‘গ্রহণযোগ্য মুখ’ খোঁজার কাজে নেমে পড়েছেন রাজ্যের শাসক দলের নেতৃত্ব। জেলা থেকে কোনও নাম পাঠানো হলে, তা মান্যতা পেয়ে যাবে, এবার তেমন হচ্ছে না বলেই খবর তৃণমূল সূত্রের। রাজ্য নেতৃত্ব সবদিক বিচার-বিশ্লেষণ করেই প্রার্থী নির্বাচন করতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক নিজস্ব নেটওয়ার্ক মারফত খবর নিচ্ছেন। সেইসঙ্গে একটি পেশাদার সংস্থারও রিপোর্ট নিচ্ছে দল। তারপর চূড়ান্ত হবে প্রার্থীদের নাম। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ‘স্বচ্ছ ভাবমূর্তি’র দিকেই নজর রাজ্যের শাসক দলের। আর এখানেই প্রশ্ন, তৃণমূল নেতাদের পরিবারের সদস্যরা কি পঞ্চায়েত ভোটে টিকিট পাবেন?
বীরভূম জেলার তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাধারণত যাঁরা দলের বিভিন্ন পদে রয়েছেন এবং সাংসদ, বিধায়ক কিংবা জেলা পরিষদে আছেন, তাঁদের নিকট আত্মীয়দের ভোটে না দাঁড়ানোই উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনও নেতার সন্তান রাজনীতির পরিসরেই মানুষের সেবায় আগ্রহী, তখন তা অগ্রাহ্য করা কঠিন।

তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র মনে করেন, নেতার ঘরের স্ত্রী, ছেলে, মেয়ে বা আত্মীয় বলেই একজন প্রার্থী হবেন, সেটা ঠিক নয়। যদি কেউ সত্যিকার কাজের লোক বা যোগ্য হন, তাঁর অগ্রাধিকার প্রাপ্য। তাই হাতেগোনা কয়েক জায়গায় ব্যতিক্রম হতে পারে। উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের দাবি, পরিবারতন্ত্র বলে কিছু নেই। নেতা বা জনপ্রতিনিধির সন্তান যদি যোগ্য হন, তবে অবশ্যই ভোটে টিকিট পেতে পারেন। এর আগে কলকাতা পুরভোটে দেখা গিয়েছিল, তৃণমূলের ছ’জন বিধায়ক এবং একজন সাংসদ টিকিট পেয়েছেন। আসানসোলের মেয়র হন আরও এক বিধায়ক। কলকাতার পুরভোটে সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ, মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা, মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ, বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন প্রার্থী হন। পুর পারিষদ তারক সিংয়ের ছেলে এবং মেয়েও টিকিট পেয়েছিলেন। তৃণমূলেরই প্রার্থী হয়েছিলেন প্রাক্তন বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের ইংরেজবাজার থানারলক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের ইংরেজবাজার থানার

মালদাঃ মাদক উদ্ধারে বড় সাফল্য ইমেজ বাজার থানার পুলিশের। গোপন সূত্রে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার সীমান্ত সংলগ্ন 

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্কবকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of