বনি সেনগুপ্তকে ইডির তলব - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) বনি সেনগুপ্তকে ইডির তলব

বনি সেনগুপ্তকে ইডির তলব


নিয়োগ দুর্নীতি তদন্তে তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। চলতি সপ্তাহে অভিনেতাকে হাজির হতে বলেছে ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ওই অভিনেতাকে।

আরো পড়ুন- মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে

নিয়োগ মামলার তদন্তের পরিধি রাজনৈতিক ক্ষেত্র থেকে ক্রমশ বিস্তৃত হচ্ছে বিনোদনের জগতেও। হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইডির দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে পৌঁছেছে টলিউডে। ইতিমধ্যেই বেশ কিছু অভিনেত্রীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তবে এই প্রথম টলিউডের কোনও অভিনেতাকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তলের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তলব করা হয়েছে তাঁকে।

টলিউডের অভিনেতা হওয়ার পাশাপাশি বনি প্রাক্তন বিজেপি কর্মীও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে গত জানুয়ারি মাসে তিনি বিজেপির সদস্যপদ ছেড়েও দেন। নিয়োগ মামলায় ইডির তলব প্রসঙ্গে বনিকে প্রশ্ন করা হলে, তিনি সোজাসাপটা জানিয়ে দিয়েছিলেন তিনি যাবেন। বনির কথায়, ‘‘হ্যাঁ হ্যাঁ (যাব)! না যাওয়ার কী আছে?’’ বৃহস্পতিবারই হাজিরা দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষকফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

স্কুলে ঢুকে ছাত্রদের চুলের ছাঁট দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। ছাত্রদের মাথার এক ধারে চুল প্রায় কিছুই নেই। আবার কারো মাথায় কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

চলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলওচলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলও

সফ্‌টঅয়্যার এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যায় বিভিন্ন অ্যাপও। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে

মুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরামুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : প্যাডেল রিক্সা যেন হারিয়ে যেতে বসেছে। শহর থেকে গ্রাম, কোথাওই আর সেভাবে প্যাডেল রিকশা চোখে পড়ছে না। দু-চারজন এখনও কোন‌ওরকমে এই প্যাডেল রিক্সা চালিয়ে রোজগারের চেষ্টা

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভজাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

মালদাঃ- যাত্রী উঠানো কে কেন্দ্র করে বচসা। ক্ষুদ্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো ও ম্যাক্সিমো চালকেরা। রবিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের চাঁচল -হরিশ্চন্দ্রপুর ৮১

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি