ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক


স্কুলে ঢুকে ছাত্রদের চুলের ছাঁট দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। ছাত্রদের মাথার এক ধারে চুল প্রায় কিছুই নেই। আবার কারো মাথায় কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর টেরি বাগানো, কারও গোটা মাথার চুলই ছাঁটা কিন্তু, কপালের উপর সিঙাড়ার মতো ফোলানো চুল। সার বেঁধে দাঁড়িয়ে আছে পড়ুয়ারা। এক এক জন প্রধানশিক্ষকের সামনে মাথা ঝুঁকে দাঁড়াচ্ছে। আর ঝটপট হাতের কাঁচি চালিয়ে নিমেশে ‘কদম ছাঁট’ করে দিচ্ছেন প্রধানশিক্ষক। প্রধানশিক্ষকের নিদান, ফিল্মি কায়দায় চুলের ছাঁট চলবে না। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, নানা ‘হেয়ার স্টাইল’ করে স্কুলে আসা পড়ুয়াদের চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা।

উঠতি বয়সে ফিল্মি কায়দায় চুল ছাঁটের ইচ্ছে হয়েই থাকে। ওদলাবাড়ি হাই স্কুলে পড়তে আসা ছাত্ররাও তার ব্যতিক্রমী নয়। কারও মাথায় ঝাঁকড়া চুল, কারও আবার কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর টেরি বাগানো, কারও গোটা মাথার চুলই ছাঁটা কিন্তু, কপালের উপর সিঙাড়ার মতো ফোলানো চুল। এই রকম বিচিত্র ‘হেয়ার স্টাইল’ একেবারেই পছন্দ নয় প্রধানশিক্ষকের। তিনি মনে করেন পড়াশোনার চেয়ে চুল নিয়ে বেশি যত্নবান এই পড়ুয়ারা। বেশ কয়েক দিন ধরে তিনি পড়ুয়াদের বলে আসছিলেন যে, এ ভাবে চুলের ‘স্টাইল’ নিয়ে ক্লাসে আসা যাবে না। কিন্তু বেশির ভাগ পড়ুয়াই তাতে কান দেয়নি। তাই শুক্রবার সাধের চুল কাটা গেল তাদের। স্কুল কর্তৃপক্ষ বলছেন স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। যদিও ব্যাপারটা ভাল ভাবে নিচ্ছেন না অনেক অভিভাবকই।

আরো পড়ুন- ভারতের স্বাধীনতা সংগ্রামে রামকৃষ্ণ মিশন, (দ্বিতীয় তথা শেষ পর্ব)

ওই স্কুলের এক প্রাক্তন শিক্ষকই বলছেন, ‘‘শিক্ষকরা এই কাজ করতে পারেন না।’’ তাঁর কথায়, ‘‘পড়ুয়ারা বেয়াদবি করলে তাঁদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু এ কাজ করে শিক্ষকরা ঠিক করেননি।’’ এক অভিভাবকের কথায়, ‘‘বৃহস্পতিবার আমরা বাড়িতে কেউ চুল-দাড়ি কাটি না। এমনকি, বৃহস্পতিবার সেলুন বন্ধ রাখার রীতি রয়েছে। সেখানে শিক্ষকদের এ কাজ উচিত হয়নি। প্রয়োজনে আমাদের ডাকতে পারতেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!

জগদীপ ধনকড় জমানার বিপরীত ছবি। সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের দূরত্ব ঘুচেছে। বুধবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভার বাজেট

জাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলেজাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলে

জাজিগ্রাম, বীরভূম: বীরভূমের মুরারই-২ ব্লকের জাজিগ্রাম পঞ্চায়েতে শুক্রবার ঘটে গেল বড়সড় রাজনৈতিক পালাবদল। প্রায় দুই বছর আগে সিপিএম, কংগ্রেস ও বিজেপির ‘রামধনু’ জোটের হাতে থাকা এই পঞ্চায়েত এখন কার্যত তৃণমূলের

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহারকংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলাঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস এবং সিপিএম। এটা একেবারে নিশ্চিত করে দিয়েছেন CPIM এবং Congress নেতারা। আর এই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন ত্রিপুরার

গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলাগাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা

মালদা- কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারী পাড়ায় গাছের বেল পাড়াকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে আনিকুল আর সানিউল দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধে। এরা মাঝে পাশের বাড়ির মহিলা আনজারা বিবি তাদেরকে ঝামেলা

১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে