বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা


চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে।

গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন যাতে ববিতা সরকারের চাকরি বাতিল করা হয়। ববিতার সেই চাকরি পান অনামিকা রায় নামে মামলাকারী। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা।

শিক্ষিকা হিসেবে কাজ শুরু করলেও অনিশ্চয়তার মুখে ছিল ববিতার চাকরি। মেখলিগঞ্জের ববিতার চাকরি অবৈধ। তাঁর অ্যাকাডেমিক স্কোর কম। তা বাতিল করা হোক, এই দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তাঁরই এক প্রতিযোগী অনামিকা রায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় ববিতা সরকারের মতোই চাকরিপ্রার্থী।

সম্প্রতি জানা যায়, ববিতার অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এই ‘ভুলে’র জন্য ববিতা চাকরি পেয়েছেন। তার আগে অবশ্য রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল হওয়ায় ববিতা সেই স্কুলে সেই শিক্ষিকার পদেই কাজে যোগ দিতে পেরেছিলেন। এমনকী অঙ্কিতাকে এতদিনের বেতনও ফেরত দিতে হয়েছে।

ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনকে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ববিতাকে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেয় আদালত। জুনের প্রথম সপ্তাহের মধ্যে দুই কিস্তিতে সুদ-সহ ১৫ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ দেন বিচারপতি। ‘ভুল করেছিলেন ববিতাই’, মন্তব্য করে আদালত। তবে বেতন বাবদ পাওয়া টাকা ফেরাতে হবে না ববিতাকে। গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সদ্য চাকরিহারা ববিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়াট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়া

ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্র হয়ে উঠল পুরুলিয়ার (Purulia) মফস্বল থানার চাষ রোড। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুরুলিয়া (Purulia) – রাঁচি ৩২ নম্বর

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজবাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ

দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা

তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে EDতদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে

মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক

আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতাআজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা

অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। চাঁদিফাটা গরমে বুকভরা স্বস্তি দিতে শুক্রের বিকেলের পর থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে। শুধু

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবিব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে