Parineeti-Raghav Engagement: বাগদানের নতুন ছবি শেয়ার করলেন পরিণীতি! - Ei Bangla
Ei Bangla বিনোদন Parineeti-Raghav Engagement: বাগদানের নতুন ছবি শেয়ার করলেন পরিণীতি!

Parineeti-Raghav Engagement: বাগদানের নতুন ছবি শেয়ার করলেন পরিণীতি!


১৩ মে বাগদান সম্পন্ন হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। শিখ রীতি মেনে বাগদান সম্পন্ন হয়। দিল্লিতে হয়েছিল অনুষ্ঠান। এরপরই সোশ্যাল মিডিয়ায় বাগদানের দিনের বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন পরিণীতি।

আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরিয়েছেন পরিণীতি-রাঘব। এ দিন হবু দম্পতি সেজেছিলেন সাদা রঙের পোশাকে। রাঘব পড়েছিলেন হলুদ কুর্তা, ক্রিম পায়জামা এবং একটি জ্যাকেট, যেটি তৈরি করেছিলেন তাঁর কাকা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। আর পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মণীশ মালহোত্রার ওপর। যাতে ছিল মুক্তোর কাজ।

নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হয়েছে পাঞ্জাবি স্টাইলে। বাগদান অনুষ্ঠানে নিয়ম-নীতির ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন- ‘এক এবং একমাত্র, অকাল তখত সাহেবের জথেদার, সিং সাহিব জিয়ানি হরপ্রীত সিং জি-র আর্শীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। বাগদানে তাঁর পবিত্র উপস্থিতি আমাদের কাছে বিরাট ব্যপার’।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব-পরিণীতি। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। অবশেষে আংটি বদল সেরে সম্পর্ককে আরও একধাপ এগোলেন তাঁরা।

এ দিন রাতেই আংটি বদলের পর রাঘবের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেন নেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। লেখেন, ‘আমি যা কিছু চেয়েছি… আমি হ্যাঁ বলেছি।’ এর সঙ্গে আংটির একটি ইমোটিকনও তিনি পোস্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Anurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতিAnurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতি

এই মুহূর্তে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি পুরোনো হয়েও নতুন সব ধারাবাহিককে একেবারে ক্লিনবোল্ড করে দিচ্ছে। টিআরপির তালিকাতে প্রতি সপ্তাহেই সেরা দশে নাম

সলমানের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, জীবন তছনছ হয়ে যায় এই গায়িকারসলমানের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, জীবন তছনছ হয়ে যায় এই গায়িকার

গোটা বলিউড (Bollywood) নাকি একজনেরই অঙ্গুলিহেলনে চলে! তিনি শাহরুখ নন, আমির নন, খিলাড়ি অক্ষয় কুমারও নন, তিনি হলেন বলিউডের দাবাং সুপারস্টার সালমান খান (Salman Khan)। একবার যদি কেউ তার রোষানলে

শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রীশ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রী

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী। তিনি যা করেন, যা বলেন সবই ভাইরাল হয়। ক্যামেরার সামনে থেকে ক্যামেরার আড়াল, সবকিছু নিয়েই চর্চা হয়। ফোটোশ্যুট থেকে এক্সারসাইজ, ঘুরতে যাওয়ার ছবি– নিজের জীবনের

লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদলন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদ

লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব। ইতিমধ্যেই বক্স অফিসে নিরিখে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে পাঠান। মুম্বই থেকে মেলবর্ন, আহমেদাবাদ থেকে আমেরিকা বিশ্ব দরবারে শাহরুখের ক্যামব্যাক ছবি

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা