বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ


দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। রেলের তরফে বিবৃতি দিয়ে ফুটেজ পাওয়ার কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, বিহার থেকে পাথর ছুঁড়েছিল ৪ নাবালক। তাদের চিহ্নিত করে অভিভাববকদের ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। জানা গিয়েছে, এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন- অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

বিহার পুলিশ ও আরপিএফ (RPF) যৌথ অভিযান চালিয়ে ৪ হামলাকারীকে চিহ্নিত করেছে। তাঁরা বিহারের মঙ্গুরগঞ্জের বাসিন্দা। কাটিহার ডিভিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ভালভাবে খতিয়ে দেখে তাদের সন্ধান মিলেছে। জানা গিয়েছে, রেল পুলিশ ও বিহার পুলিশকে সঙ্গে নিয়ে রেলের উচ্চপদস্থ এক আধিকারিক নিজে ঘটনাস্থলে যান। ওইদিন যারা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়েছিল, সেই চারজনেরই বয়স ১৫ বছরের নিচে। তাই জুভেনাইল আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ তারিখ এনজেপি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার আগে সেখানে ঢিল ছোঁড়া হয়। তাতে এসি কামরা C3-র দরজার কাচ ভাঙে। আরও একটি কোচও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেই কামরায় কোথা থেকে পাথর ছোঁড়া হয়েছিল, সে বিষয়ে এখনও জানা যায়নি বলেই খবর রেল সূত্রে। সেই তদন্ত চলছে। বন্দে ভারতে পাথর ছোঁড়া ইস্যুতে বৃহস্পতিবার ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নয়, বিহারে মধ্যে দিয়ে যাওয়ার সময় সেমি হাইস্পিড ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল। এরপরই সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়। এই অপচেষ্টার কড়া নিন্দা করছি। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হয়েছে। যারা ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে”। বিহারবাসীর পাশে দাঁড়িয়ে তিনি আরও বলেন, “বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। জনগণের ক্ষোভ থাকলে তারা একটা ঘটনা ঘটিয়েও থাকলে তাদের তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে। ক্ষমতায় বিজেপি সরকার না থাকলে কি পাওয়ার অধিকার নেই?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জনভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন

অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূতের সাথে সরাসরি কথা বলার।! কিন্তু সঠিক জায়গা আর অন্যান্য উপকরণের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্ল্যানচেট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কলম্বিয়ার একটি স্কুলের

ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষকফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

স্কুলে ঢুকে ছাত্রদের চুলের ছাঁট দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। ছাত্রদের মাথার এক ধারে চুল প্রায় কিছুই নেই। আবার কারো মাথায় কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর

নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার কালিগঞ্জ থানার পুলিস। সূত্র মারফৎ খবর পেয়ে গতকাল, রবিবার সন্ধ্যেবেলা কালিগঞ্জের পলাশী-রামনগর ঘাট এলাকায় পুলিস হানা দেয়। সেখানেই আগ্নেয়াস্ত্র

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়াকমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে

পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

চোখ রাঙ্গাচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।