বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে

বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে


মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেই দলেরই ব্যাটার হৃষিতা বসুর ঘরে ফেরায় অপেক্ষায় হাওড়ার বালিটিকুরি। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা। সব মিলিয়ে কার্যত উৎসবের মেজাজে মেতে উঠেছে হৃষিতাদের ঠিকানা বিবেকানন্দ পল্লি।

হৃষিতা উঠে এসেছেন হাওড়ায় লক্ষ্মীরতন শুক্লার অ্যাকাডেমি থেকে। অ্যাকাডেমির কোচ চরণজিৎ সিংহের কাছেই ক্রিকেটের হাতেখড়ি হয় বছর আঠারোর ভারতীয় ব্যাটারের। আট বছর ধরে চরণজিতের নজরদারিতে চলেছে প্রশিক্ষণ, অনুশীলন। পেয়েছেন লক্ষ্মীর পরামর্শও। এই বিশ্বকাপে ভারতের হয়ে নিয়মিতই খেলেছেন হৃষিতা। ফাইনালেও অপরাজিত থেকেছেন শেষের দিকে নেমে। রবিবার ম্যাচের আগে মা মালবিকা বসুর সঙ্গে কথা হয়েছে হৃষিতার। ম্যাচ শেষের পর মা বলেন, ‘‘মেয়ে তো মোটামুটি নিশ্চিতই ছিল যে, ওরাই চ্যাম্পিয়ন হবে। মেয়ের আত্মবিশ্বাস দেখে সত্যিই ভাল লাগছিল। কিন্তু ভীষণ টেনশন হচ্ছিল। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম।’’

হৃষিতাদের পড়শিরা একসঙ্গে বসে ম্যাচ দেখার ব্যবস্থা করেছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর মিষ্টি বিতরণ করা হয় পাড়ায়। পড়শি সৌমেন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা সবাই একসঙ্গে খেলা দেখেছি। কী যে ভাল লাগছে!’’

কোচ চরণজিৎ বলেন, ‘‘সাহসকে পুঁজি করে এক জন কোথায় পৌঁছে যেতে পারেন, তার উদাহরণ হৃষিতা। ৮ বছর আগে প্রথম যখন অ্যাকাডেমিতে এসেছিল, তখনই নজর কেড়েছিল। বলের জন্য ছেলেদের মতো ঝাঁপাতে হৃষিতা ছাড়া আর কোনও মেয়েকে দেখিনি। বেশ পরিশ্রম করতে পারে। ফিটনেসও দারুণ। ছোট থেকে প্রতিটি স্তরেই সাফল্য পেয়েছে। ২০১৯ সালে প্রথম বাংলার অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছিল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপশক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ

আরবসাগরের ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তবে এটি শক্তি বাড়িয়ে ক্রমেই ভারতীয় উপকূল থেকে দূরে যেতে থাকবে। অপরদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় দূরে যেতেই শক্তি বাড়াতে শুরু করেছে বঙ্গোপসাগরের সিস্টেমটি। তবে এই

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবিব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিউটাউনের ইকোপার্কে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী

এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহএক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ

সাধারণ ভাবে একটি মোটরবাইকে (Motor Bike Model) সর্বাধিক দুজন বসতে পারেন, নিদেন পক্ষে তিনজন বসার দৃশ্যও অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বাইকে একসঙ্গে বসেন পারেন ১০ জন । আরো পড়ুন- দিদির

Mamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতাMamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা

এইবাংলা ডেক্সঃ শালবনিতে জিন্দলদের ‘পড়ে থাকা’ জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। এদিন তিনি জানান, শালবনিতে শিল্পের জন্য বাম আমলে জিন্দল গোষ্ঠী