মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের পয়লা তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে।

প্রতি বছর নিয়ম করে মুখ্যমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বছর দুয়েক রাজ্য সরকারের তরফে কোনও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়নি। কিন্তু গত বছর থেকে পুরোদমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের জন্য আবারও রাজ্য সরকার সংবর্ধনার অনুষ্ঠান চালু করেছে।

গত ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। এবার ১১৮ জনের মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ। এবছর মাধ্যমিকে পাশ করেছে ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ।

বুধবার প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৮৭ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। পাশের হার ৮৯.২৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of

নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশেরনন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের

নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর বিরোধী দলনেতার কেন্দ্রে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার নির্বাচনে জেতার ফলস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করে TMC। এর আগে

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকাপঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া