মালদার কালিয়াচকে মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ মালদার কালিয়াচকে মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা

মালদার কালিয়াচকে মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা


মালদাঃ ফের রাজ্য থেকে উদ্ধার রাশি রাশি টাকা। মালদা জেলায় কালিয়াচক থানা (Kaliachak Police Station) এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম জসীমউদ্দীন আহমেদ। ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির সঙ্গে আর কোনও বড় মাদক চক্রের যোগাযোগ আছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মাদক পাচারের সঙ্গে ওই ব্যবসায়ী ও তার ভাই জড়িত ছিল বলে অভিযোগ। সেই মাদক পাচারের টাকাই জড়ো করা হয়েছিল বাড়িতে এমনটাই অনুমান। মাদক বিক্রি করে এই টাকা আনা হয়েছিল। জসিমুদ্দিন আহমেদ নামে ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পুলিশ প্রাথমিকভাবে ওই বিপুল অঙ্কের টাকা পায়। এরপর জসিমুদ্দিন ও তার ভাই রবিউলকে পুলিশ গ্রেফতার করে। তবে এই মাদক কারবারের সঙ্গে আর কেউ যুক্ত কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ব্রাউন সুগার কারবারিদের । ওই ব্যক্তি কোনও বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা, মাদক পাচারের কাজে সহায়তা করতেন কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত ব্যক্তির পরিবারের লোকজন, প্রতিবেশীদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনCBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহএক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ

সাধারণ ভাবে একটি মোটরবাইকে (Motor Bike Model) সর্বাধিক দুজন বসতে পারেন, নিদেন পক্ষে তিনজন বসার দৃশ্যও অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বাইকে একসঙ্গে বসেন পারেন ১০ জন । আরো পড়ুন- দিদির

চোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগমচোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

এইবাংলা ডেস্কঃ মঙ্গলবার সন্ধেয় ৮টা ১৪ মিনিট নাগাদ রামকৃষ্ণলোক গমন করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর দেহ এখন শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়াম। সেখানেই

সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁসসুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

সুজন চক্রবর্তীর পর এবার সুশান্ত ঘোষ। বাম আমলে ‘চিরকুটে’ চাকরি নিয়ে আরও একবার তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, নিজের পরিবার ও আত্মীয়দের অনেককেই স্রেফ ‘সুপারিশে’র জোরে চাকরি পাইয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ।