মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায় - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়

মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়


মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল আস্ত সাপ! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের দমপুকুরের ৬০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মিড ডে মিলের খাবারে টিকটিকি, আরশোলা, ইঁদুরের পর এ বার মিলল আস্ত সাপ! শিশুদের রান্না করা খাবারে শনিবার আস্ত সাপ মেলায় উদ্বেগে অভিভাবকরা। কারণ, সেই খাবার খেয়েও ফেলেছে অনেক পড়ুয়াই। শনিবার

অঙ্গনওয়াড়ির ভারপ্রাপ্ত শিক্ষিকা শাহানারা খাতুন বলেন, ‘‘রোজের মতো শনিবারও খাবার নিয়ে গিয়েছে বাচ্চারা। পরে এক অভিভাবক অভিযোগ জানান, তাঁর খাবারে আস্ত সাপ মিলেছে!’’ খিচুড়িতে সাপ পাওয়ার জন্য পরিকাঠামোকেই দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই রান্না করতে হয়। তাই সাপ মেলার ঘটনায় আশ্চর্যের কিছু নেই।

আরো পড়ুন- মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?

শনিবারও বাচ্চার জন্য খাবার নিয়ে গিয়েছিলেন রঙ্গিলা বিবি। বাচ্চার খাবারে সাপ দেখে ভয় পেয়ে যান তিনি। বলেন, ‘‘অর্ধেক খাবার খাওয়ানোর পর সাপ দেখতে পাই। এ কথা বললেও দিদিমণিরা কেউ গুরুত্ব দেননি। ঠিকঠাক পরিষ্কার ভাবে রান্না হয় না। বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। এর দায় কে নেবে?’’

ঘটনার খবর পেয়ে এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খোঁজখবর নিতে শুরু করেন প্রশাসনিক কর্তারা। চাপড়া ব্লকের সিডিপিও বিপ্লব দাস বলেন, “অভিযোগ পেয়েছি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

মালদাঃ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ।

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতেবিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে

মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেই দলেরই ব্যাটার হৃষিতা বসুর ঘরে ফেরায় অপেক্ষায় হাওড়ার বালিটিকুরি। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা। সব মিলিয়ে কার্যত

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুররাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়াকমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে

বিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরাবিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরা

বিশ্বভারতীর ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে রাজনৈতিক কথাবার্তা বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিশ্বভারতীর প্রাক্তনী থেকে আশ্রমিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি