লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের ইংরেজবাজার থানার - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের ইংরেজবাজার থানার

লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের ইংরেজবাজার থানার


মালদাঃ মাদক উদ্ধারে বড় সাফল্য ইমেজ বাজার থানার পুলিশের। গোপন সূত্রে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার সীমান্ত সংলগ্ন  ইমামজাগির এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০২ গ্রাম ব্রাউন সুগার । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে পেশ করেছে পুলিশ।


আরো পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহাদাদ শেখ। তার বাড়ি কালিয়াচকে। ধৃতের কাছ থেকে ব্রাউন সুগার ছাড়া উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। এদিন রাতে প্লাস্টিকের প্যাকেট বন্দি ওই ব্রাউন সুগার গুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল ওই মাদক কারবারি। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অফিসার আনসারুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এবং ইমামজাগির এলাকা থেকেই বেআইনি ব্রাউন সুগার সহ ধৃতকে হাতেনাতে ধরে ফেলে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীরশুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর

গত পয়লা জুন নিগৃহীত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনের সমর্থনে এক মৌন মিছিলে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পরের দিন সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের উপর নিপীড়নের প্রতিবাদে মোমবাতি মিছিলেও

Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’

নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া: আজ উল্টোরথের দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে কাঁচরাপাড়ার ‘আমরা সবাই ক্লাব’ শুরু করে দিল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৫১তম বর্ষে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজবাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ

দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!

জগদীপ ধনকড় জমানার বিপরীত ছবি। সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের দূরত্ব ঘুচেছে। বুধবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভার বাজেট