স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ'র মন্তব্যে বিতর্কে ঝড় - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়

স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়


স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়।

বৃহস্পতিবার যুব সম্প্রদায়ের আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস পালিত হয়েছে গোটা দেশে। বিষ্ণুপুরে (Bishnupur) জেলা বিজেপি নেতৃত্ব স্বামীজির জন্মদিবস উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’র বক্তব্য, ”স্বামী বিবেকানন্দ নবরুপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে। কারণ যেভাবে স্বামীজি দেশের কাজ করতেন আর আজ দেশসেবায় মোদি যেভাবে নিয়োজিত, তাতে আমার মনে হয়েছে, উনিই আজকের স্বামীজি।”

আরো পড়ুন- তৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে থেকে উদ্ধার ১১ কোটি

স্বভাবতই তাঁর এহেন মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে। এর আগে একটি সভা থেকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও (Jagannath Sarkar) একই দাবি করেছিলেন। নরেন্দ্র মোদিকে তুলনা করেছিলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে। এবার সৌমিত্র খাঁ। তবে দলের সাংসদের এই মন্তব্যের দায় নেয়নি স্থানীয় নেতৃত্ব। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন, ”আমাদের সাংসদ বলেছেন। তাই এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, ”আজই বিজেপির একগুচ্ছ বিধায়ক আমাদের দলে নাম লেখানোর জন্য লাইন দিয়েছেন। তা দেখেই বিজেপির এই সাংসদের মাথা খারাপ হয়েছে। সেই কারণেই যুগপুরুষ বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদিকে এক আসনে বসিয়েছেন এই সাংসদ।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, ”গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। ওঁর মস্তিষ্কের ধূসর জায়গার এমআরআই করা উচিত।” বিবেকানন্দের জন্মদিনে তাঁকে নিয়ে এহেন মন্তব্য দিনটির তাৎপর্যকেই খানিকটা খাটো করে দিল বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা

BREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরাBREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরা

নিউজ ডেক্সঃ বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) দাবিতে আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিলো হাইকোর্ট (High Court)। কোঅর্ডিনেশন কমিটির আবেদনে সাড়া দিলো হাইকোর্ট। ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা

শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভাশান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা

মালদা,২৫ ডিসেম্বর : প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন বিধায়ক শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনCBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র

পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীরপিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর

মালদাঃ পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে একটি পিকআপ গাড়ি আলাল থেকে গাজোলের দিকে আসছিল। অন্যদিকে একটি সাইকেল পাঁচপাড়া থেকে গাজোলের