১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে - Ei Bangla
Ei Bangla Uncategorized,ভারত ১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে

১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে


দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে একটি ঘোষণা করেছে তিরুমালা তিরুপতি মন্দির ( Tirupati temple) কর্তৃপক্ষ। সেই শ্বেতপত্রে ফিক্সড ডিপোজিট, সোনা সহ সমস্ত সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে। মন্দিরের ট্রাস্ট জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১০.৩ টন সোনা রাখা আছে। তার বাজার মূল্য ৫৩০০ কোটি টাকা। ১৫,৯৩৮ কোটি নগদ টাকাও ব্যাঙ্কে জমা দেওয়া আছে।

আরো পড়ুন- বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমা

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমান বোর্ড সেই ২০১৯ সাল থেকে তাদের বিনিয়োগের গাইডলাইনকে জোরদার করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হচ্ছিল যে মন্দিরের বাড়তি সম্পদকে অন্ধ্রপ্রদেশ সরকারের নিরাপত্তাবৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

ট্রাস্ট জানিয়েছে, বাড়তি টাকা নির্দিষ্ট ব্য়াঙ্কেই বিনিয়োগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীভরির ভক্তদের জানানো হচ্ছে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কোনও বিষয়ে বিশ্বাস করবেন না। নগদ টাকা ও সোনা যেটা বিভিন্ন ব্যাঙ্কে বিনিয়োগ করা হচ্ছে সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে।

একটি ইংরাজি সংবাদমাধ্যম সূত্রে খবর, তিরুমালা তিরুপতি দেবস্থানমের মোট সম্পদের পরিমাণ ২.২৬ লাখ কোটি।২০১৯ সালে ব্যাঙ্কে বিনিয়োগের পরিমাণ ছিল ১৩,০২৫ কোটি। বর্তমানে তা বেড়ে হয়েছে, ১৫,৯৩৮ কোটি।

সূত্রের খবর, ২০১৯ সালে ৭৩৩৯.৭৪ টন সোনা গচ্ছিত ছিল। গত তিনবছরে ২.৯ টন যুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

প্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেনপ্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেন

প্রতি বছরই বাড়ছে শিবলিঙ্গের দৈর্ঘ্য! মাতঙ্গেশ্বর মন্দিরে শিবলিঙ্গের রহস্যে আজও অবাক হয় ভক্তরা। মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে

মার্চেই ভারতের বাজারে আসছে বাজেট ক্যাটাগরির মোবাইল ফোন Infinix Hot 30i, সঙ্গে আসছে Infinix Y1 Plus Neo ল্যাপটপমার্চেই ভারতের বাজারে আসছে বাজেট ক্যাটাগরির মোবাইল ফোন Infinix Hot 30i, সঙ্গে আসছে Infinix Y1 Plus Neo ল্যাপটপ

ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স কোম্পানির নতুন স্মার্টফোন এবং ল্যাপটপ। ফোনটি Infinix Hot 30i এবং ল্যাপটপ Infinix Y1 Plus Neo নামে পেশ করা হবে। Infinix Hot 30i ফোনটি বাজেট ফ্রেন্ডলি

‘সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, বন্দেভারত চেপে হতাশ জয়জিৎ‘সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, বন্দেভারত চেপে হতাশ জয়জিৎ

ছেলেকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গে হাজির জয়জিৎ। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসছে অরিজিৎ সিং-এর কনসার্ট। সেই কনসার্ট দেখতেই উত্তরবঙ্গে হাজির হয়েছেন বাংলা টেলিভিশনের এই পরিচিত মুখ। পাশাপাশি বন্দে

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুরবিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবকমোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের