১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ ১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট


১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! মেয়েটির বাড়ি উত্তরবঙ্গে। মেয়েটি এখন সাত মাসের সন্তানসম্ভাবা। গর্ভে যমজ ভ্রূণ (Twin embryos)। সেই মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court) সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছিলেন মা। কিন্তু আদালত নির্দেশ দিল, সম্ভব নয়।

মেয়েটির মায়ের অভিযোগ, তাঁর ১২ বছরের মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছিল। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তারপরেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরো পড়ুন- পঞ্চায়েতের আগে তৃণমূলে বড়সড় ভাঙন! গাজলে শতাধিক কর্মী যোগদিল BJP-তে

তারপর মেয়েটির গর্ভপাতের জন্য আদালতের দারস্থ হয় তার মা। গত ৪ এপ্রিল সার্কিট বেঞ্চ মেডিক্যাল বোর্ড গড়ে নাবালিকার শারীরিক পরীক্ষার নির্দেশ দেয়। সেই মেডিক্যাল বোর্ড রিপোর্ট দিয়েছে, মেয়েটি সুস্থ রয়েছে। যমজ ভ্রূণও স্বাভাবিক অবস্থায় নড়াচড়া করছে তার গর্ভে। ফলে ২০২১ সালের গর্ভপাত আইন অনুযায়ী এই অবস্থায় তা করা যায় না।

নিয়ম অনুযায়ী, গর্ভাবস্থায় ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যায়। কিন্তু তারপর গর্ভপাত করাতে হলে আদালতের অনুমতি প্রয়োজন হয়। সেই মতো কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিল নাবালিকার মা। আবেদন জানিয়েছিলেন, যাতে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না আদালত। মেডিকেল বোর্ডের আশঙ্কা, গর্ভপাত করানো হলে নাবালিকার প্রাণহানি হতে পারে। সেই কারণে, গর্ভপাতের আবেদনে ফিরিয়ে দিল হাইকোর্টের সার্কিট বেঞ্চ।

মেয়েটি এখন ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ৩৫ সপ্তাহের গর্ভবতীকে গর্ভপাত করানোর নজির রয়েছে। কিন্তু এক্ষেত্রে সেই অনুমোদন দিল না আদালত। সার্কিট বেঞ্চ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, মেয়েটিকে খুবই যত্ন করে দেখভাল করতে হবে। আপাতত সে হাসপাতালেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারাবন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারা

মালদা: বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! স্কুলে ‘পণবন্দি’ পড়ুয়ারা। সপ্তম শ্রেণির ক্লাসরুমে ঢুকে পড়ে বন্দুকবাজ। আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের সঙ্গে ছিল অ্যাসিড বোমাও। ঘটনা মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। আমেরিকায় হামেশাই

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুররাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলিবিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সিপিএম নেতার বিরুদ্ধে । বছর পঁচিশের ওই মহিলা বুধবার ভাতার থানার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,বিয়ে করার প্রলোভন

কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….

এই বাংলা ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! আগামাীকাল, শনিবার

বিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরাবিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরা

বিশ্বভারতীর ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে রাজনৈতিক কথাবার্তা বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিশ্বভারতীর প্রাক্তনী থেকে আশ্রমিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি