প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম! - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!


প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম! যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার এই বির্তকে জল ঢালার চেষ্টা করলেন বিজেপি সাংসদ ৷ এই ঘটনায় তিনি উলটে রাজ্যের শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ রবিবার নিশীথ দাবি করেন, যেহেতু আবাস যোজনার দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে তাই ইচ্ছাকৃতভাবে (ম্যানিপুলেট) তাঁর বাবার নাম ওই তালিকায় যোগ করে দিয়েছে রাজ্যের শাসকদল।

আরো পড়ুন- বর্ধমানে ‘পাঠান’ সিনেমা রিলিজ হতে দেওয়া হবে না, সিনেমা বন্ধের হুমকি হিন্দুত্ববাদী সংগঠনের

ঠিক কী দাবি করেছিল তৃণমূল?

এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নিশীথ প্রামাণিক এলাকার দাপুটে নেতা-মন্ত্রী। আর সেই জন্য তাঁর বাবার নাম তালিকায় রাখা হয়েছে।” যদিও গোটা বিষয়টি নজরে আসতেই সমীক্ষা চলাকালীন নিশীথ প্রামাণিকের বাবার নাম বাদ দিয়েছে ব্লক প্রশাসনের কর্তারা, এমনটাই দাবি করা হচ্ছিল। গোটা বিষয়টি নিয়ে BJP নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে। এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে সেই সময় মুখ খুললেন নিশীথ নিজেই।

ঠিক কী বলেছেন নিশীথ প্রামাণিক?

আবাস যোজনা নিয়ে এই ঘটনায় তিনি ‘ষড়যন্ত্র’ দেখছেন। BJP-কে অপমান করতে তালিকায় প্রভাব খাটিয়ে তাঁর বাবার নাম ঢোকানো হয় বলে মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে জেলা শাসককে মেল করে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর বাবা। এই প্রসঙ্গে দিনহাটা -১ ব্লকের বিডিও মদনমোহন মুর্মু বলেন,”বিষয়টি নজরে আসার পরেই তালিকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম বাদ দেওয়ার পদক্ষেপ করা হয়েছে।”

উল্লেখ্য, দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভেটাগুড়ি -১ গ্রাম পঞ্চায়েতের খালিজা বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা নিশীথ প্রমাণিক। দীর্ঘদিন তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন নিশীথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক

Mamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতাMamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা

এইবাংলা ডেক্সঃ শালবনিতে জিন্দলদের ‘পড়ে থাকা’ জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। এদিন তিনি জানান, শালবনিতে শিল্পের জন্য বাম আমলে জিন্দল গোষ্ঠী

মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?

বকেয়া আদায়ের দাবিতে দু’দিন রেড রোডে বাবাসাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না কর্মসূচি শেষ হওয়ার ৪৮ ঘণ্টা মধ্যেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। ১০০ দিনের কাজের

সামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থীসামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে ভাঙন ইস্যুতে বিদায়ী সংসদের উদাসীনতা নিয়ে আক্রমণ শানালেন মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান। এদিন তাঁর সঙ্গে ছিলেন

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়াকমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলিবিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম